চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমদানি নয়, উৎসবে শুধু যৌথ প্রযোজনার ছবি মুক্তি দেয়া যাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের ঈদ, পূজা কিংবা অন্যান্য উৎসব উপলক্ষে ভারতীয়সহ কোনো বিদেশি সিনেমা আমদানি করে মুক্তি দেওয়া যাবে না। তবে সরকারি নীতিমালা সঠিকভাবে মেনে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করা হয়, সেসব উৎসবে মুক্তি পাবে।

আজ (বুধবার) সকালে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে যৌথ বেঞ্চে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার এই নির্দেশ দেন।

যার ফলে আগামী ঈদে কলকাতার লোকাল প্রোডাকশনে নির্মিত ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান’ নামে দুই আমদানি চুক্তিতে বাংলাদেশে ছবি মুক্তি পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশে বলা হয়: দুই ঈদ,পূজা ও পয়লা বৈশাখে যৌথ প্রযোজনার ছবি ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি যে কোনো ছবি আমদানি ও প্রদর্শন করা যাবে না।

আজ আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি আর তার সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। আর অপর পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ১০ মে নিপা এন্টারপ্রাইজের মালিক সেলিনা বেগমের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি ও প্রদর্শন বন্ধের আদেশ দেন।

Reneta

এরপর ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ আপিল বিভাগে আবেদন করেন।

সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করে আদেশ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিৎভাইজানলিড বিনোদনশাকিব
শেয়ারTweetPin2

সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT