চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ হোসেনের চিকিৎসায় ৪২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

মুমূর্ষু অবস্থায় গেল রবিবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বরেণ্য চলচ্চিত্রকার, গীতিকার ও লেখক আমজাদ হোসেন। তার উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা, এবং বিদেশ নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান।

আজ (রবিবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে সোহেল আরমানের হাতে ৪২ লাখ টাকার চেক তুলে দেন। এসময় সোহেল আরমানেরর সাথে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ও নির্মাতা এস এ হক অলিক।

গত রবিবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আমজাদ হোসেনকে রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। হাসপাতালে ভর্তির তিনদিনের মাথায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

রবিবার রাতে সোহেল আরমান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন বাবার চিকিৎসা সব দায়িত্ব নেবেন। তিনি কথা রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য বাবাকে ব্যাংককে নেয়া হবে। সেজন্য প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসার খরচ বাবদ মোট ৪২ লাখ টাকা প্রদান করেছেন। এরজন্য তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরমাধ্যমে বাবাকে যে সম্মান দেয়া হলো, তা আজীবন স্মরণ রাখবো।

অসংখ্য জননন্দিত চলচ্চিত্র ছাড়াও গান লেখায়, চিত্রনাট্যে ও পরিচালনায় মোট ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন আমজাদ হোসেন। এছাড়া একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারেও ভূষিতসহ একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনপ্রধানমন্ত্রীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইভিএম সংবিধানসম্মত: আইনমন্ত্রী

পরবর্তী

বার্সাকে ছাড়িয়ে শীর্ষে সেভিয়া

পরবর্তী

বার্সাকে ছাড়িয়ে শীর্ষে সেভিয়া

শরিকদের ৬৫ আসনে ছাড় দিচ্ছে বিএনপি

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT