চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আভাস কমার্শিয়াল কাজ নয়, ভালোবাসার কাজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলা ব্যান্ডে বিগত দুই দশক ধরে অন্যতম শক্তিমান ভোকাল তানজীর তুহিন। ব্যান্ড দল ‘শিরোনামহীন’ এর হয়ে দীর্ঘদিন গাইতে দেখা গেছে তাকে। গেল বছর পুরনো এই দল ছেড়ে তিনি গড়েছেন নতুন ব্যান্ড দল ‘আভাস’। নতুনদের নিয়ে নতুনভাবে তার যাত্রাপথ। শুরুতেই এই ব্যান্ড থেকে ‘মানুষ’ নামে একটি গান প্রকাশ হয়। খুব সাড়া না ফেললেও এবার ‘আভাস’ এ দ্বিতীয় গান নিয়ে হাজির তুহিন।

রবিবার রাত ৯টায় ‘আভাস’ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় এই ব্যান্ডের দ্বিতীয় গান। যা প্রকাশের পর পরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে যেতে থাকে। বেশীর ভাগই তুহিনের গায়কীর প্রশংসা করেন। তৃপ্তি নিয়ে কাউকে কাউকে বলতে দেখা যায়, ‘সেই পুরনো ফ্লেভার’!

‘আভাস’ এর নতুন গান ও তুহিনের গায়কীর প্রশংসার পাশাপাশি গানের ভিডিও নিয়েও কথা বলছেন কেউ কেউ। বিশেষ করে গানের কথার সাথে এমন হৃদয়গ্রাহি ভিডিওতে মুগ্ধ একটা শ্রেণি। যে ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ও ‘মাটির প্রজার দেশে’র প্রযোজক আরিফুর রহমান।

‘আভাস’ এর টাইটেল ট্র্যাক এর ভিডিও নিয়ে সোমবার দুপুরে কথা হয় তার সঙ্গে। শুরুতেই জানতে চাওয়া হয়, সবাই যাকে প্রযোজক হিসেবে জানে, তিনি কেমন করে পরিচালনায়? আরিফুর হেসে বলেন, না, এমনটা নয়। আমি শুধু প্রযোজক নই। আমি বহুদিন ধরেই বিবিসি মিডিয়া অ্যাকশনের সাথে জড়িত। তাদের হয়ে বেশ কিছু কাজ আমি ডিরেকশন দিয়েছি। ওইকাজগুলো বিজ্ঞাপনের মতোই, কিন্তু সামাজিক বার্তা নির্ভর। মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য নিয়ে বেশকিছু কাজ করেছি। ক’দিন আগে আইফ্লিক্স এর জন্য ‘অতঃপর জয়া’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছি।

‘আভাস’ এর সাথে কাজ করার পূর্ব পরিকল্পনা জানতে চাইলে এই নির্মাতা-প্রযোজক জানান, ‘আমরাই পারি’ নামের একটি টিভি শোয়ের ডিরেকশান দিতে গিয়ে বহুদিন আগে পরিচয় হয় তুহিন ভাইয়ের সাথে। তখন তিনি শিরোনামহীন এ ছিলেন। এরপর মিউজিক করে আমার এক ছোট ভাই সিনা হাসানের মাধ্যমে পরিচয়ে তুহিন ভাইয়ের সাথে সম্পর্ক আরো গাঢ় হয়। এরইমধ্যে তিনি শিরোনামহীন ছেড়ে ‘আভাস’ ব্যান্ড তৈরী করেছেন। একটি গানও তারা এরআগে প্রকাশ করেছেন। তো এভাবেই তুহিন ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার ফলে দেখলাম, ‘আভাস’ নিয়ে তিনি ইন্ডিপেন্ডেন্টলি চলতে শুরু করছেন। কোনো কমার্শিয়াল কোম্পানির কাছে না যাওয়া, কারো জন্য বসে না থাকা, উনার অরিজিনালিটি ঠিক রেখে একটা লিরিক লিখে পূর্ণ মনোযোগ দিয়ে করে উনাদের টাইটেল ট্র‌্যাক ‘আভাস’ রেকর্ড করেন। করার পর উনাদের চিন্তা আসে এটা মিউজিক ভিডিও নির্মাণ করবেন এবং কোনো কমার্শিয়াল কোম্পানির কাছে না গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি করে এমন কাউকে খুঁজছিলেন। সেই সূত্রেই কাজটি করা। মূলত আমাদের ‘মাটির প্রজার দেশে’র ‘কবিতা’ গানটি দেখেই তুহিন ভাই ‘আভাস’ গানটি গুপী বাঘা প্রোডাকশনে ভরসা রাখেন।

‘আভাস’ এর টাইটেল ট্র্যাককে ভালোবাসার কাজ আখ্যা দিয়ে আরিফুর আরো বলেন, এটা কোনো কমার্শিয়াল কাজ নয়, এটা ভালোবাসার কাজ। আর সেজন্য ভিডিওর ট্রিটমেন্টটাও এরকম করে দেয়া। আমরা চেষ্টা করেছি, এটা যেন কোনোভাবেই কমার্শিয়াল কিছু মনে না হয়। কেউ যেন দেখে না বলেন যে এটা টিপিক্যাল কাজ হয়েছে, বা মিনিংলেস একটা কাজ হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে গুপী বাঘা টিমের প্রত্যেকের সতস্ফূর্ত অংশ গ্রহণে। ডিরেক্টর হিসেবে হয়তো আমার নাম লেখা, কিন্তু টিম ওয়ার্ক ছাড়া এই ভিডিও নির্মাণ সম্ভব ছিলো না। এছাড়া ‘আভাস’ টিমেরও প্রত্যেকের যে সহযোগিতা ছিলো, তার জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ।

ভিডিও নির্মাণ প্রসঙ্গে আরিফুর বলেন, স্টুডিওতে যতোটা না শুট করেছি তারচেয়ে কয়েক গুণ বেশি আমরা শুট করেছি আউটডোরে। এমনকি রাত ৩টায় আমরা ক্যামেরা নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় বেরিয়ে গেছি। শুট করেছি সকাল পর্যন্ত। সব ধরনের মানুষের সাথে মেশা, তাদের সাথে কথা বলা, তাদের হাসির ছবি নেয়া এরকম প্রচুর ছবি ও ভিডিও আমরা নিয়েছি। এছাড়া ভিডিওতে কিছু স্টক ফুটেজও আমরা ব্যবহার করেছি। যেমন যুদ্ধের কিছু দৃশ্য স্টক ফুটেজ হিসেবে নিয়েছি, কারণ এগুলো আর আমরা রি-ক্রিয়েট করতে পারবো না। তবে যাই করেছি, সবকিছু গানের লিরিকের সাথে রিলেট করে পরিকল্পনা মাফিক ই করেছি। অনেক সিম্বলিক শট আমরা ব্যবহার করেছি, যেগুলো গানের কথার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আশা করছি ‘আভাস’ এর এই গানটি দর্শকরা উপভোগ করবেন।

Reneta

কথায় কথায় আরিফুর জানালেন, স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সাথে ‘গুপী বাঘা প্রোডাকশন লিমিটেড’ যেরকম কাজ করে যাচ্ছে, সামনে গান নিয়ে সেইসব স্বাধীন শিল্পীদের পাশে থাকবেন তারা। শুধু তাই নয়, ইতোমধ্যে একটি প্লাটফর্মও তৈরী করেছেন তারা, যেখান থেকে আগামীতে পাঁচ তরুণ শিল্পীর গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। এছাড়া শিগগির নতুন একটি চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিবেন আরিফুর, যার পরিচালক তিনি নিজেই।
‘আভাস’ টাইটেল ট্র্যাক দেখতে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফুর রহমানগানগুপী বাঘামাটির প্রজার দেশেমিউজিক ভিডিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের আড়াইগুণ দামে তেল বিক্রির খবর কতটা সত্য

মার্চ ২৮, ২০২৬

আইসিইউ নিয়ে ভুল ধারণা

মার্চ ২৮, ২০২৬

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬

ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মার্চ ২৮, ২০২৬

কেমন হলো শাকিবের ‘রকস্টার’ লুক?

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT