চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আব্বু সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন, আমাদের আর কোনো দুঃখ নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘বাংলাদেশে থাকতেও আব্বু দেশের সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন, ব্যাংককে নিয়ে আসার পরও তিনি এখানকার সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন। ডাক্তাররা উনাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করে অসম্ভব যত্ন নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। উনার ছেলে হিসেবে আমাদের আর কোনো দুঃখ নাই, কারণ আব্বু সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছেন। এখন বাকিটা আল্লাহ ভরসা।’

বুধবার রাতে ব্যাংকক থেকে চ্যানেল আই অনলাইনকে ফোনে এভাবেই কথাগুলো বলছিলেন দেশের দাপুটে নির্মাতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান।

গেল ১৮ নভেম্বর থেকে ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে ছিলেন ‘গোলাপী এখন ট্রেনে’ খ্যাত নির্মাতা আমজাদ হোসেন। খ্যাতনামা এই নির্মাতার এমন অবস্থায় সুচিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যেতে তার পরিবারকে ৪২ লাখ টাকা অর্থ সহযোগিতাও করেন তিনি।

Banglabid

প্রায় দশদিন ইমপালস হাসপাতালে থাকার পর উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাতে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় আসেন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসকসহ তিন সদস্যের একটি টিম। এদিন রাতেই আমজাদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে রাতেই ব্যাংককে নিয়ে যাওয়া হয় তাকে। এসময় তার সঙ্গে গেছেন তার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান।

ব্যাংককে নিয়ে যাওয়ার পর আমজাদ হোসেনের বর্তমান অবস্থা জানতে মুখিয়ে আছেন দেশের হাজারও ভক্ত অনুরাগী ও গণমাধ্যমের মানুষেরা। তবে তাদেরকে খুব একটা আশার বাণী শোনাতে পারেননি তার ছোট ছেলে সোহেল আরমান।

Reneta

আমজাদ হোসেনের বর্তমান অবস্থা জানিয়ে তিনি বলেন, আব্বু কিন্তু ক্রিটিকেল একটা সিচুয়েশন নিয়ে ব্যাংকক এসেছেন। অনেকগুলো জটিল সমস্যা রয়েছে উনার। ব্যাংককের চিকিৎসকরা গভীরভাবে ভেবে চিন্তে কাজ করছেন। ডাক্তাররা আমাকে জানিয়েছেন, আব্বুর সমস্ত কমপ্লিকেটেড বিষয়গুলোর সাথে তারা ফাইট করছেন। সমস্ত কন্ডিশন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন তারা। বাকিটা আল্লার ইচ্ছা।

ব্রেনে অপারেশন করার মতো অবস্থায় নেই আমজাদ হোসেন, এমনটা জানিয়ে সোহেল আরমান আরো বলেন, মস্তিস্কে অপারেশন করার মতো অবস্থায় আব্বু এখন নেই। কারণ তার কিডনি লেভেল সমস্যা রয়েছে, লাঞ্চে সমস্যা রয়েছে, নিউমুনিয়া রয়েছে, ডাক্তাররা আগে এগুলো নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন। এছাড়াও আব্বুর অনেক ইনফেকশন রয়েছে, যেগুলো আগে সারাতে কাজ করছেন চিকিৎসকরা, এগুলো নিয়েও ডাক্তারদের বেশ বেগ পেতে হচ্ছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণে নেয়ার পর অবস্থার একটু উন্নতি হলে অপারেশনে যাবেন চিকিৎসকরা।

১৮ নভেম্বর সকালে আদাবরের বাসায় ব্রেন স্ট্রোক করেন আমজাদ হোসেন। দ্রুত তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৪২ লাখ টাকা প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনইমপালসডাক্তারথাইল্যান্ডব্যাংককলিড বিনোদনসোহেল আরমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রেপ্তারের ভয়ে উপস্থিত হননি বিএনপির বহু প্রার্থী

পরবর্তী

মেসি, পিকের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা

পরবর্তী

মেসি, পিকের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা

লিভারপুলকে বিপদে ঠেলে নকআউটের অপেক্ষায় পিএসজি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT