চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আব্বাস’-এ রঙিন নিরব, মুক্তি ৫ জুলাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ২০, জুন ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক নিরব অভিনীত ‘আব্বাস’ ছবির ফার্স্ট লুক প্রকাশের পরেই নজর কেড়েছে সবার।

বৃহস্পতিবার দুপুরে এই নায়কের ভেরিফায়েড পেইজে ছবির প্রথম দর্শনের দেখা মেলে। এটি প্রকাশের সঙ্গে জানিয়ে দেয়া হয়, আগামী ৫ জুলাই ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

ছবির প্রথম দর্শনের কারিগর সাকিব সৌখিন। যেখানে দেখা গেছে ভিন্ন এক নিরবকে।

পুরান ঢাকার গলিতে দাঁড়িয়ে আছেন রঙিন নিরব। কপালে চিন্তার ভাঁজ। গলায় ঝোলানো লকেটে আঙুল রেখেছেন, অন্যহাতে ভর দিয়েছেন কোমরে। নিরব জানালেন, আজ থেকে ‘আব্বাস’-এর অফিশিয়াল প্রমোশন শুরু করেছেন।

৫ জুলাই মুক্তির আগে নানাভাবে ছবিটি প্রমোশন করবেন। তিনি বললেন, ভালো ছবি দর্শকদের কাছে পৌঁছে দিতে ছোটাছুটির কমতি রাখবে না পুরো টিম।

পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। তিনি বললেন, পুরান ঢাকার এক মডার্ন ‘আব্বাস’ আমি। থ্রিলার, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আব্বাস’।

Reneta

১৬ জুন আনকাট সেন্সর পেয়েছে সাইফ চন্দন পরিচালিত ছবি আব্বাস। এ ছবিতে নিরবের নায়িকা সোহানা সাবা। এটাই তাদের প্রথম ছবি। আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

পুরোপুরি মৌলিক গল্পের ছবি আব্বাস প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালেকজান্ডার বোইলোরা গওহরজয় রাজ সূচনা আজাদডনতাসনিয়ানিরবনুসরাত পাপিয়ালিড বিনোদনশিমুল খানসমাপ্তি মাসুকসাইফ চন্দনসাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT