চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগের ম্যাচে বিদায়ের সুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৭
স্পোর্টস
A A

আগের ম্যাচ জিতেই ট্রফি নিশ্চিত করেছে চেলসি। সোমবার রাতে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। যেমনটা সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটাও হবে। কিন্তু প্রায় মূল্যহীন এই ম্যাচে থাকল আবেগের ঢেউ।

মৌসুম শেষেই চেলসি ছাড়বেন অধিনায়ক জন টেরি। আর এমন আবেগী ম্যাচে গোল করে দল জেতানো টেরির মুখে বিদায়ের সুর। ব্লুজদের জার্সি গায়ে ২২ বছরের কেরিয়ারে এটি পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা তার।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা চেলসি। প্রথম লক্ষ্যভেদ করে প্রতিপক্ষের জালের পথটা দেখিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। এই নিয়ে টানা ১৭টি মৌসুমে চেলসির হয়ে গোল করলেন তিনি। ম্যাচ শেষে টেরি জানিয়েছেন, সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেই ফুটবলকে বিদায় বলতে পারেন তিনি।

আমি নিয়মিত ফুটবল খেলতে চাইতাম, তবে আমি এখনও বলতে পারছি না যে রোববারই আমার সর্বশেষ ম্যাচ না, বলেন টেরি।

খেলার ২২ মিনিটে খুব কাছ থেকে বল জালে পাঠান সেপ্টেম্বরের পর এই প্রথম শুরুর একাদশে খেলতে নামা টেরি। দুই মিনিট পর তারই ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে ওয়াটফোর্ড। টেরি হেডে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি মিডফিল্ডার এচিয়েন কাপু।

Reneta

৩৬ মিনিটে চেলসিকে ফের এগিয়ে দেন স্পেনের মিডফিল্ডার সিজার আসপিলিকুয়েতা। আর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ান ওয়েস্ট ব্রমের বিপক্ষে জয়সূচক গোল করা মিচি বাতসুয়াই।

৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার দুই মিনিট পর ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন ডাচ ডিফেন্ডার ডারিল ইয়ানমাত। ৭৪ মিনিটে অতিথিদের সমতায় ফেরান তিন মিনিট আগেই বদলি নামা ইতালির ফরোয়ার্ড স্তেফানো ওকাকা।

আর ৮৮ মিনিটে ডি-বক্সের কিনারা থেকে জোরালো শটে জয়সূচক গোলটি করেন স্পেনের মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। টানা পঞ্চম হারের হতাশায় মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।

এই জয়ে চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৮০। আর ৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT