চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু ত্ব-হার ক্লু উদ্ধার করব: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের কথা আমরা শুনেছি। সে কোথায় কীভাবে আছে আমরা দেখব। আমরা অবশ্যই এর ক্লু উদ্ধার করব।

আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ও ব্যাটালিয়ান আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবু ত্ব-হা গত ১০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্রামক সংক্রান্ত আইনের বিষয়টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-বিজিবি, আনসার সেভাবেই দায়িত্ব পালন করছে।

বার ও  রিসোর্টে আইন-শৃঙ্খলার অবনতি সম্পর্কে তিনি বলেন, বার ও রিসোর্ট যাই হোক আইশৃঙ্খলার অবনতি হলেই সেখানে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মন্ত্রী সোয়া ১০টায় প্রশিক্ষণ একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান অভ্যর্থনা জানান।

Reneta

পরে মন্ত্রী একটি খোলা গাড়িতে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণার্থীদের উদ্যেশে বক্তব্য দেন।

নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা , শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আপনারা অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত ক্ষেত্রে আত্মনিবেদিত থেকে একটি মর্যাদাসীন ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করাতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।’

এ সময়ে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এছাড়া বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপমহাপরিচালক (প্রশাসন), উপমহাপরিচালকসহ (অপারেশনস) সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT