চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবুল কালাম যাকারিয়ার মৃত্যুবার্ষিকীতে আলোকচিত্র ও গ্রন্থ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

প্রত্নতত্ত্ববিদ, অনুবাদক, নৃ-বিজ্ঞানী, পুঁথিবিশারদ ও ক্রীড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া-এর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার।

এ উপলক্ষে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের লাউঞ্জ সংলগ্ন ড. আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে স্মরণ সভা এবং উপাচার্যের কার্যালয়ের সামনের চত্বরে আলোকচিত্র ও গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মরণসভায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াকে নিয়ে স্মৃতিচারণ করবেন তার সহকর্মী অনুবাদক, স্থপতি, গবেষক ও তার পরিবারের সদস্যরা।

গ্রন্থ প্রণয়ন কমিটির প্রকাশিতব্য এশীয় ভাষার শিলালিপি বিষয়ক গ্রন্থসমূহের সম্পাদকণ্ডলীর সভাপতি ছিলেন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি ঢাকার প্রাচীন ইতিহাস বিশেষত শিলালিপি নিয়ে গ্রন্থ প্রণয়নের কাজ করছে। তিনি বিগত ২০০৯ সাল থেকে শিলালিপির পাঠোদ্ধার, অনুবাদ ও গবেষণা কাজ তত্ত্বাবধান করে আসছিলেন।

একুশে পদকপ্রাপ্ত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ২০১৬ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ২৫ ফেব্রুয়ারি তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে সমাহিত করা হয়। ১৯১৮ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া দেশের নানা প্রান্তে প্রত্নসম্পদের অনুসন্ধান এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দেশের প্রথম শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Reneta

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি, বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া দেশের তৃতীয় বৃহত্তম জাদুঘর দিনাজপুর মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। তার অধিকাংশ গ্রন্থই অপ্রকাশিত। তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে বাঙলাদেশের প্রত্নসম্পদ, বাংলা সাহিত্যে গাযী কালু ও চম্পাবতী উপাখ্যান, গুপিচন্দ্রের সন্ন্যাস, কুমিল্লা জেলার ইতিহাস, তবাকাত-ই-নাসিরী, সিয়ার-উল-মুতাখ্খিরিন, বাংলাদেশের নৃতত্ত্ব উল্লেখযোগ্য।

বাংলা একাডেমি পুরষ্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হওয়া আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া এর শততম জন্মদিন এ বছরের ১ অক্টোবর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

এপ্রিল ২৩, ২০২৬

বিএনপি সরকারের সামনে দাঁড়িয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়া এখন সম্ভব নয়: ইরান

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT