চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর চারে চার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে দলটি। শনিবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে তারা হারিয়েছে ৫ উইকেটে।

এনামুল হক বিজয় ও সাইফ হাসানের সত্তরোর্ধ ইনিংসে ভর করে রূপগঞ্জের দেয়া ২৪৮ রানের লক্ষ্য  ১২ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় আবাহনী।

আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলা সাইফ হাসান আরেকটি সেঞ্চুরির আশা জাগিয়ে ফেরেন ৭৮ রান করে। ৮২ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা হাঁকান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। তবে সেঞ্চুরি না পেলেও ম্যাচ উইনিং নকে ম্যাচসেরা হয়েছে এ তরুণ।

এনামুল হক বিজয় সাজঘরে ফেরার আগে করেন ৭৭ রান। ওপেনিং জুটিতে বিজয় ও সাইফ মিলে যোগ করেন ১৪৩ রান। দুজনের বিদায়ের পর ছোট ছোট জুটি গড়ে এগিয়ে যায় আবাহনী।  অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে আসে ৩৪ রান। নাজমুল হোসেন শান্ত করেন ২৫ রান।  মেহেদী হাসান মিরাজ ২১ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৪ রানে অপরাজিত থাকেন। উইনিং শটে বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে ছক্কা মারেন মিরাজ।

আবাহনীর হয়ে খেলা হরিয়ানার ক্রিকেটার শচীন রানা কেবল দুই অঙ্কের দেখা পাননি। ৩ রান করে রানআউট হন এ ডানহাতি ব্যাটসম্যান।

 

Reneta

মূর্তিকারিগর

রূপগঞ্জের মোশাররফ হোসেন দুটি, আশিকুজ্জামান ও আসিফ হাসান নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আব্দুল মজিদের ৮৯ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে রূপগঞ্জ। ভারতীয় ক্রিকেটার পারভেজ রসূল ৩৩, মোশাররফ হোসেন ও নাজমুল হোসেন মিলনের ব্যাটে আসে সমান ২৯ রান।

১০ ওভারে ৬১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ১০ ওভারে মাত্র ২৭ রান খরচ করে দুই উইকেট নেন সানজামুল ইসলাম। সাত ওভার বল করে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন মিরাজ। একটি উইকেট নিয়েছেন সাকলাইন সজীব। ১০ ওভারে এ স্পিনার দেন ৪৮ রান।

দলের জয়ের দিনে ৯ ওভারে ৬৩ রান দিয়ে উইকেটহীন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথম স্পেলে ৬ ওভার বল করে এ ডানহাতি পেসার দেন মাত্র ১৮ রান। শেষ তিন ওভারে বেশ খরুচে ছিলেন। দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে দেন ২১ রান।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT