চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর আট উইকেট নিয়ে ইতিহাসে ইয়াসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ইয়াসির আরাফাত মিশু

ইয়াসির আরাফাত মিশু

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে আট উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইয়াসির আরাফাত মিশু। বুধবার ফতু্ল্লায় ৮.১ ওভার বল করে ৪০ রান খরচায় আট উইকেট নেন ১৯ বছর বয়সী এই মিডিয়াম পেসার। পয়েন্ট টেবিলের শীর্ষ দল আবাহনী ২৬.১ ওভারে গুটিয়ে গেছে ১১৩ রানে।

আট উইকেট পাওয়ায় লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে একাদশতম আর সেরা বোলিংয়ে বিশ্বের অষ্টম স্থানে চট্টগ্রামের ছেলে ইয়াসির। সেরা বোলিং ভারতের রাহুল সাংভীর। দিল্লীর হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ১৫ রানে আট উইকেট শিকার করেছিলেন ১৯৯৭ সালে। আট উইকেট শিকারি বোলারদের মধ্যে চামিন্দা ভাস, মাইকেল হোল্ডিং, শন টেইটের মতো বিখ্যাত খেলোয়াড় রয়েছেন।

বুধবার ফতুল্লায় প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচে বল হাতে ইনিংসের সূচনা করেন ইয়াসির। প্রথম ওভারে দেন ৫ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন এনামুল হক বিজয়। তখন কে জানত সামনে কত ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আবাহনীর জন্য। বিজয় সিঙ্গেল নিয়ে স্ট্রাইক বদলানোর পরই মড়ক শুরু। সাইফ হাসান প্রথম বল মোকাবেলা করতে গিয়ে ক্যাচ তুলে দেন নাঈম হাসানের হাতে।

নাজমুল হোসেন শান্ত নেমে প্রথম বলটি ডট খেলেন। পরের বলে নাঈমের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ওই ওভারে দুই উইকেট নেয়া ইয়াসির আর থামেননি। পরের ওভারে নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনকে সাজঘরে পাঠান। নিজের সপ্তম ওভারে নেন তিন উইকেট। আর নবম ওভারে আবাহনীর শেষ ব্যাটসম্যান মানান শর্মাকে সাজঘরে পাঠিয়ে ইতিহাসের অংশ হন।

বাংলাদেশের ঘরোয়া ওয়ানডে লিগে আট উইকেট শিকার দ্বিতীয় ঘটনা ঘটনা এটি। গত বছর প্রথম বিভাগ ক্রিকেট লিগে আট উইকেট শিকার করেছিলেন অনিল বাবু। শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির প্রথম আট ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ওল্ড ডিওএইচএসের এই বাঁহাতি পেসার। ৮ উইকেট নিতে টানা ১০ ওভার বোলিং করে ৩০ রান খরচ করেন। আট উইকটে নেয়া প্রথম বোলার আলাউদ্দিন বাবু।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আইনস্টাইনের জন্মদিনেই হকিংয়ের মৃত্যু

পরবর্তী

নিয়ন্ত্রণ কক্ষের আচরণ ছিল অপেশাদার, দাবি বৈমানিকদের

পরবর্তী

নিয়ন্ত্রণ কক্ষের আচরণ ছিল অপেশাদার, দাবি বৈমানিকদের

কৃষক

ভারতে লাল পিঁপড়ের ঝাঁক: বৃষ্টি কি নামবে?

সর্বশেষ

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT