এক মৌসুম দ্বিতীয় বিভাগে খেলার পর আবারও স্প্যানিশ লিগে ফিরছে গেটাফে। ২০১৪-১৫ মৌসুমে অবনমিত দলটি শনিবার দ্বিতীয় বিভাগে টেনেরিফকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় ফিরেছে।
গেটাফের পাশাপাশি শীর্ষ লিগে ফিরছে লেভান্তে। সঙ্গে থাকছে জিরোনাও।
প্রথম লেগে টেনেরিফের কাছে ১-০ গোলে হেরে চাপ নিয়েই মাঠে নেমেছিল গেটাফে। তবে প্রথমার্ধের ৩৭ মিনিটের মধ্যে ৩ গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে মাদ্রিদের দলটি।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের লোজানো একটি গোল পরিশোধ করলেও তা জয়ে বাঁধা হয়ে দাঁড়ায়নি গেটাফের। আবার লা লিগায় ফিরতে পারার আনন্দে ভাসছে মাদ্রিদের ক্লাবটি।








