যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইটক্লাবে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১টার দিকে ফোর্ড মেয়ার্সে ওই হামলা হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
ক্লাবে তরুণদের একটি পার্টি চলছিল বলে জানিয়েছে পুলিশ। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় প্রশাসন থেকে দুই জন নিহত ও ১৭ জন আহতের কথা নিশ্চিত করেছে।
তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি তারা।
মাত্র সপ্তাহ খানেক আগেই অরল্যান্ডোতে একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটলো।







