বলিউড পরিচালক সুভাষ ঘাই জানিয়েছেন তার জনপ্রিয় ছবি ‘তাল’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। কিছুদিন আগে দক্ষিণ মুম্বাইয়ের ‘নিউ ইক্সেলসিয়ের মুক্তা’ প্রেক্ষাগৃহের মালিক হয়েছেন সুভাষ ঘাই। এই প্রেক্ষাগৃহেই ৯ এপ্রিল থেকে চলবে ‘তাল’ ছবিটি।
সুভাষ ঘাই তার পুরোনো আরও কিছু ছবি, যেমন— কর্মা (১৯৮৬), খলনায়ক (১৯৯৩) আর সওদাগর (১৯৯১) এই প্রেক্ষাগৃহে আবারও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ধাঁচের ‘তাল’ ছবিটি। ঐশ্বরিয়া রাই, অনিল কাপুর ও অক্ষয় খান্না অভিনীত এই ছবিটি তামিল ভাষায়ও মুক্তি পায়। সঙ্গীত পরিচালক এ আর রহমানের করা ‘তাল’ ছবির গানগুলো দর্শকদের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। মিড-ডে।
‘তাল’ ছবির গান :
https://www.youtube.com/watch?v=TEqpxQ_tB5I







