চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার কৌতিনহোর পেছনে লাগবে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
কৌতিনহো

কৌতিনহোকে পেতে আবার তোড়জোড় শুরু করার কথা স্বীকার করেছে বার্সেলোনা। ক্লাবের প্রধান নির্বাহী অস্কার গ্রেউ জানিয়েছেন, জানুয়ারিতে নতুন দলবদল শুরু হলে তারা কৌতিনহোকে দলে নেয়ার চেষ্টা করবেন।

শেষ দলবদলের সময় কাতালান ক্লাবটি কৌতিনহোকে পেতে লিভারপুলের কাছে তিনটি প্রস্তাব পাঠায়। কিন্তু প্রত্যেকবার তাদের খালি হাতে ফিরতে হয়।

লিভারপুলের মালিক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কিছুতেই তারা কৌতিনহোকে বিক্রি করবেন না।

‘শীত মৌসুমে আমরা কৌতিনহোকে কিনতে প্রস্তুত,’ জানিয়ে বার্সার প্রধান নির্বাহী বলছেন, ‘কিন্তু তার জন্য আমাদের সমন্বয় করতে হবে। তাতে কেউ বাদও পড়বেন। নেইমারের জন্য আমাদের কত খরচ হয়েছে সেটা আমরা অবশ্যই ভুলে যেতে চাই।’

বার্সা শীতকালীন দলবদলে কৌতিনহোকে নিতে চাইছে এমন একটি গুঞ্জন কদিন আগে শোনা গিয়েছিল। ফুটবল-লিক্স নামের একটি ওয়েবসাইটে দাবি করা হয়, গোপনে কৌতিনহোর সঙ্গে হাত করছে বার্সেলোনা। এ বিষয়ে বার্সার কেউ এতদিন মুখ খোলেননি।



ফুটবল-লিক্স তাদের সোর্সের নাম প্রকাশ না করে দাবি করেছিল, ৩১ আগস্টেই কৌতিনহোর সঙ্গে গোপনে চুক্তি হয়ে গেছে বার্সার। ২০ পৃষ্ঠার এক চুক্তিপত্রে ইতিমধ্যে নাকি সই করে ফেলেছেন ব্রাজিলিয়ান তারকা।

ফুটবল-লিক্সের দাবি, পাঁচ বছরের চুক্তিতে ১১৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন কৌতিনহো। সঙ্গে ব্রাজিলিয়ান তারকার এজেন্টের পকেটে যাচ্ছে ১০ মিলিয়ন ইউরো।

Reneta

লিভারপুল যদি রাজি না হয়, সেক্ষেত্রে বার্সা দলটিকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে ঠাণ্ডা করার পরিকল্পনা করছে বলেও উঠে এসেছে ফুটবল-লিক্সের ‘গোপন তথ্যে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোবার্সা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT