চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার আইসোলেশনে বরিস জনসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বরিস জনসন

আগে একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ ঘুরে আসা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও আইসোলেশনে গেছেন। একজন সংসদ সদস্যের সঙ্গে দেখা করার পরই সেই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ ফলাফল আসে।  এজন্যই আইসোলেশনে যান তিনি।

তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার শরীরে কোনো উপসর্গ নেই।

বৃহস্পতিবার অ্যাশফিল্ডের মন্ত্রী লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট কাটান জনসন। তারপরেই লিয়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও প্রশাসনিক দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়, জনসন করোনাভাইরাস নিয়ে জটিল ঘোষণা দিবেন এবং সামনের দিনগুলোতে যুক্তরাজ্যকে সমতায় আনার চেষ্টা করবেন।

জনসন আইসোলেশনে যাওয়ার আগের এক পরিকল্পনার ঘোষণায় ডাউনিং স্ট্রিট জানিয়েছিলো, সেখানে তার যুক্তরাজ্যের পক্ষে চলমান উচ্চাভিলাষের একটি স্পষ্ট সংকেত থাকবে।

সেখানে বলা হয়েছিলো, জনসন ‘মূল কোভিড আলোচনার’ সভাপতিত্ব করবেন এবং চ্যান্সেলর রুসি সুনাকের সাথে ‘আরও ভালভাবে গড়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আসন্ন ব্যয় পর্যালোচনা করার কাজ করবেন।

Reneta

টুইটারে বরিস জনসন জানান, আমি নিয়ম মেনে চলছি। ১০ নাম্বার থেকেই আমি কাজ করবো কেননা আমি সরকারের মহামারী প্রতিক্রিয়ার নেতৃত্ব দিচ্ছি।

১০ নম্বর ডাউনিং স্ট্রিট এর একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোনো উপসর্গ নেই।

এর আগে এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিন আইসিইউতে ছিলেন বরিস জনসন। পরে সুস্থ হয়ে ফিরে বলেন, যেকোনো উপায়ে এটাতে তাড়াতে হবে। তার জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্যসেবা দানকারীদেরও ধন্যবাদ দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিবরিস জনসনব্রিটিশযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT