বিনোদন

আবারো মুন্না ভাই এমবিবিএস

আবারো মুন্না ভাই এমবিবিএস

বাবার ইচ্ছা ছিলো ছেলে ডাক্তার হয়ে জনসেবা করবে। কিন্তু তা না হয়ে ছেলে ছোট বেলায় বাড়ি থেকে পালিয়ে চলে আসে এবং জনসেবা শুরু করে অন্যভাবে। কিডন্যাপের মাধ্যমে জনসেবা!

তবে অনেক দিন পর যখন তার বাবর সঙ্গে কথা হয়, তখন ভয়ে বলে ফেলে সে ডাক্তার হয়েছে। কিন্তু সেই অভিনয় টেকেনা। ধরা পড়ে যান। পড়ে নায়িকার বাবার অপমান আর নিজের বাবার অসম্মানের বদলা নিতে তিনি গাঁয়ের জোড়ে ডাক্তার হতে চান।

পাঠকের নিশ্চয়ই মনে পড়ছে এটা কার গল্প? হ্যা, আপনাদের জন্য সুখবর। সেই মুন্না ভাই এমবিবিএস আবারো আসছে। এখন শুধু অপেক্ষা; সেই পাগলা ডাক্তার বলিউডের অন্যতম অ্যাকশন হিরো, জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্তের জেল থেকে মুক্তি পাবার।

রাজকুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস, ‘লাগে রহো মুন্নাভাই’-এর পর এই সিরিজের তৃতীয় ছবিটি পরিচালনা করার কথা সুভাষ কাপুরের।

বিষয়:মুন্না ভাই এমবিবিএস সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…