দ্বিতীয়বারের জন্য মা হতে যাচ্ছেন মার্কিন টেলিভিশন তারকা এবং সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান। রিয়ালিটি টেলিভিশন সিরিজ ‘কিপিং আপ উইথ দ্যা কার্দাশিয়ানস’ এর একটি পর্বে কিম নিজেই এ খবর প্রকাশ করেন।
তার এই সন্তানের বাবার নাম কেনি ওয়েস্ট।
সিরিজটির ওই পর্বের একটি দৃশ্যে দেখা যায় কিম তার বোনকে কানে কানে বলছে, এইমাত্র তার রক্তের পরীক্ষার ফলাফলে জেনেছেন তিনি গর্ভবতী।
এর আগে কিম টুইট করে তার ভক্তদের ওই পর্বটি মিস না করতে বলেন। কারণ সেখানে তাদের জন্য রাখছেন বিশেষ কোনো সারপ্রাইজ। শেষ পর্যন্ত কিম তার ভক্তদের নিরাশ করেন নি। মা হবার সংবাদটি দিয়েই ভক্তদের সারপ্রাইজ দেন তিনি।






