চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো মসনদে বসতে তরুণ ভোটারেই আ. লীগের আস্থা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৫৯ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৮
রাজনীতি
A A

টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দেবে বলে মনে করছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের ধারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবীণদের চেয়ে নবীনদের ভোট বেশি পাবে আওয়ামী লীগ। তাই তরুণ ভোটারদের প্রতিই আস্থা রাখছে দলটি।

এরই মধ্যে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ।  চ্যানেল আই অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি, সদস্য সংগ্রহ অভিযান, দপ্তরের সাফল্যসহ নানা ইস্যুতে কথা বলেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে দলের প্রস্তুতি কতটুকু- এমন প্রশ্নের জবাবে গোলাপ বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো সম্পূর্ণ প্রস্তুত। তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত। তারা নির্বাচন চায়। আমাদের নেতাকর্মীরা এবার সবচেয়ে বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে এবং তৃণমূল থেকে এরকম একটা সাড়া আমরা ইতিমধ্যেই পেয়েছি।

ড. আবদুস সোবহান গোলাপ

‘আমাদের টিম প্রতিটি জেলা, উপজেলা, মহল্লায়, ইউনিয়নে গিয়ে গিয়ে আমাদের সরকার এবং বঙ্গবন্ধু শেখ হাসিনার উন্নয়নের কথা বলছে। আমরা আমাদের উন্নয়নে কথা বলছি, আমাদের অগ্রগতির কথা বলছি, আমরা বিগত সরকারের সাথে তুলনা করছি। বিএনপি-জামায়াত জোট সরকারের উন্নয়নের সাথে আমাদের উন্নয়নের তুলনা করলে দেখা যায় তুলনামূলকভাবে আমাদের উন্নয়ন অনেক অনেক বেশি এবং তা জনগণকে বুঝানোর চেষ্টা করছি। জনগণ বুঝে, জনগণ খুশি এবং নেতৃত্বের প্রতি আস্থাশীল।’

জনগণ আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশাবাদী, বিগত যেকোনো নির্বাচনের চেয়ে এবার আমাদের জনগণ, তৃণমূল নেতাকর্মী উজ্জীবিত ঐক্যবদ্ধভাবে কাজ করবে, খুব ভালো নির্বাচন হবে এবং ইনশাল্লাহ বিপুল ভোটে নৌকার বিজয় হবে।

নতুন সদস্য সংগ্রহ অভিযানে অগ্রগতি প্রসঙ্গে কেন্দ্রীয় এ নেতা বলেন, খুবই ভালো অগ্রগতি এবং আমরা অসাধারণ সাড়া পেয়েছি। সদস্য সংগ্রহ অভিযানে প্রতিটা বিভাগে, প্রতিটি জেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে যাওয়া হয়েছে। কয়েকটি জেলায়, কয়েকটি বিভাগে তার সাথে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে দেখেছি নেতাকর্মীদের আগ্রহ। তারা সদস্য হতে চায় এবং সেখান যারা তরুণ, নতুন প্রজন্ম তাদের আগ্রহ খুব বেশি। যারা আগামী দিনের ভবিষ্যৎ সেই তরুণদের মাঝে আমরা যে আগ্রহ দেখেছি, যে সহযোগিতা পেয়েছি, তারা যেভাবে আমাদের দিকে এগিয়ে এসেছে, সাড়া দিয়েছে, আমার খুবই আশাবাদী।

Reneta

‘আমার মনে হয় আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে, ডিজিটাল বাংলাদেশের পক্ষে তরুণরাই ভোট দেবে। আমরা যে ভিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনা যে ভিশন জাতির সামনে দিয়েছেন, আমার মনে হয় তরুণরা তা লুফে নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি, মহাকাশ বিজয় করেছি। তরুণরা এটা আরও বেশি পছন্দ করেছে।’

দেশে ডিজিটালাইজেশনের ৭৫ শতাংশ শেষ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আমার মনেহয় সারা দেশ ডিজিটালাইজড বলা চলে, আমরা আশাবাদী ২০২০ সালের মধ্যেই সারা বাংলাদেশ ডিজিটালাইজড হয়ে যাবে। যেখানে তরুণদের আগ্রহ, তরুণরা পছন্দ করে, যেখানে কর্মসংস্থান আছে, তরুণদের ভবিষ্যতে আছে, চাকরির নিশ্চয়তা আছে , সেখানেই তরুণরা ভোট দেবে বলে আমরা বিশ্বাস করি। তরুণরা বিশ্বাস করে দেশ ডিজিটালাইজড হচ্ছে এবং তাদের কর্মসংস্থান এদেশে হচ্ছে। প্রজন্ম আমাদের সাথে আছে। আগামী নির্বাচনে প্রবীণদের চেয়ে নবীনদের ভোট বেশি পাবো বলে আমরা বিশ্বাস করি।

দপ্তর সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর নিজের কাজের সাফল্যর বিষয়ে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, দপ্তরের সাফল্য নিয়ে সাংবাদিক বন্ধুরা এবং আমাদের সাধারণ নেতাকর্মী যারা নিয়মিত অফিসে আসেন তারাই ভালো বলতে পারবেন। তারা বিচার করে দেখবেন কতটা অগ্রযাত্রা অব্যাহত রাখতে পেরেছি, কতটা ভালো করতে পেরেছি।

‘আমাদের অফিস আমরা সম্পূর্ণভাবে ডিজিটালাইজড করেছি, ওয়াইফাই রয়েছে। এখানে আইটি রুম আছে, প্রতিটা রুমে কম্পিউটার আছে। সাংবাদিকদের জন্য আলাদা আইটি রুম আছে। তারা যে কোনো সময় তা ব্যবহার করতে পারেন। আমি মনে করি শেখ হাসিনা যে ভিশন দিয়েছেন, তার সাথে এই অফিস সম্পূরক বলা যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT