চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো পুলিশি নির্যাতনের শিকার চা বিক্রেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ পূর্বাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

সুদের টাকা সময় মত পরিশোধ করতে না পারায় এবার সাভারে বেলাল হোসেন নামের এক চা বিক্রেতাকে পিটিয়েছে এক পুলিশ সদস্য। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজ সকালের সাভার পৌর এলাকার গেন্ডা ছাপড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত চা বিক্রেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত চা বিক্রেতা বেলাল হোসেন জানান, গত কয়েক মাস আগে গেন্ডায় বসবাসরত ডিএমপির পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের কাছে থেকে সাত হাজার টাকা সুদে নেন তিনি। সাত হাজার টাকায় মাসে মাসে এক হাজার টাকা করে লাভ দিয়ে আসছিলেন তাকে।

আজ (বুধবার) সকালে ওই পুলিশ কনস্টেবল সুদের সাত হাজার টাকার জন্য চাপ দেন চা বিক্রেতা বেলালকে। এসময় সে টাকা দিতে কয়েকদিন দেরি হবে বলে জানালে পুলিশ সদস্য মিজানুর তাকে পিটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ওই চা বিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

বেলাল হোসেন বলেন, সুদের টাকা দিতে না পারায় পুলিশ সদস্য কনস্টেবল মিজান আমাকে পিটাইছে। টাকাটা আমি দিতে চাইছিলাম বেলা একটার দিকে, সকাল বেলায় দিতে পারি নাই দেইখা ও আমারে পিটাইছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ কনস্টেবল মিজানুর দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে ওই চা বিক্রেতা চায়ের দোকান বন্ধ রেখেছেন।

Reneta

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার সহাকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন চা বিক্রেতা পিটিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আহত চা বিক্রেতার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মুনিপুর গ্রামে। তিনি ও তার স্ত্রী গেন্ডা এলাকার ব্যবসায়ী ইরন মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা বিক্রি করতেন।

গত ৩ ফেব্রুয়ারি রাতে মিরপুর ১ নম্বর গুদারাঘাটে চাঁদা না পেয়ে মিরপুরের শাহ আলী থানা পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরকে পুড়িয়ে হত্যা করে। এর রেশ না কাঠতেই আজ সাভারে এ ঘটনা ঘটলো।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশি নির্যাতনসাভার-পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT