চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া’ চাইলেন জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে উত্তেজনা এড়াতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া পুনরায় শুরু করার আহবান জানিয়েছেন।

হোয়াইট হাউস তাদের জাতিসংঘ মিশন থেকে রাশিয়ার ১২ কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দেয়ার পর তিনি এ আহবান জানান।

গুতেরেস বলেন, স্নায়ু যুদ্ধের সময় যোগাযোগের জন্য এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া এড়াতে, উত্তেজনা বাড়লে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিত করতে মেকানিজম ছিলো।  এই মেকানিজমগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।
“আমি বিশ্বাস করি এখনই সময় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা- কার্যকরী যোগাযোগ নিশ্চিত করা, পরিস্থিতির ক্রমাবনতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিশ্চিত করা- আমি বিশ্বাস করি সেই ধরণের মেকানিজম এখন আবারও প্রয়োজন।” এ সংক্রান্ত উত্তেজনা আরো বেড়ে গেলে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া আবারো শুরু করার নির্দেশ জারি করা হবে কিনা সে ব্যাপারে জানতে চাইলে জাতিসংঘ মহাসচিব বলেন, এ ব্যাপারে ‘আমি সত্যিই উদ্বিগ্ন।’

গুতেরেস বলেন, স্নায়ু যুদ্ধ চলাকালে যে রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা ক্রমেই সে রকম পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি বলে আমি মনে করি। এ প্রেক্ষিতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া আবারো শুরু করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রসমূহের মধ্যকার টানাপোড়েনকে স্নায়ুযুদ্ধ নামে চিহ্নিত করা হয়।  ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি হয়।

যুক্তরাজ্যে রাশিয়ার এক সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে গত ৪ মার্চ নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক গ্যাস) প্রয়োগ করে হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগ উঠে রাশিয়ার বিরুদ্ধে।

এর প্রেক্ষিতে, সোমবার ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে রুশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।  এর পর পরই যুক্তরাজ্য, জার্মানি ফ্রান্সসহ আরও ২০টিরও বেশি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।

Reneta

বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা হিসেবে ৬০ মার্কিন কূটনীতিককে বহিস্কার করে রাশিয়া।  সেই সাথে সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।  পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দেড়শ’রও বেশি কূটনীতিককে দ্রুত বহিষ্কারের ঘোষণাও দেয় রাশিয়া।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT