চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও স্টোকস-স্যামুয়েলস যুদ্ধের আভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
স্টোকস

দুজনের প্রতিদ্বন্দ্বীতা দীর্ঘ দিনের। মাঠে মুখোমুখি হলেই কোনও না কোনও ঘটনার জন্ম দেন তারা। বেন স্টোকস ও মারলন স্যামুয়েলস আবারও যখন একে অপরের সামনা-সামনি হচ্ছেন তখন আরও একটি যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে!

টেস্ট সিরিজের পর চলতি মাসেই সীমিত ওভারের সিরিজ খেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬ সেপ্টেম্বর টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। এখানেই মুখোমুখি দেখা হবে স্টোকস-স্যামুয়েলসের।

সিরিজ শুরুর আগেই অবশ্য ইংলিশ অলরাউন্ডারকে একরকম সতর্কবার্তা দিয়ে রাখলেন ক্যারিবীয় তারকা। ম্যাচের সময় স্টোকসকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন স্যামুয়েলস।

তাদের তিক্ত প্রতিদ্বন্দ্বিতার শুরু ২০১৫ সালে। গ্রানাডা টেস্টে আউট হয়ে স্টোকস যখন মাঠ ছাড়ছিলেন তখন তাকে স্যালুট দেন স্যামুয়েলস। তার আগে অবশ্য স্যামুয়েলসকে লক্ষ্য করে কিছু একটা বলেছিলেন ইংলিশ তারকা।

এরপর তারা আবার তর্কে জড়ান কলকাতায় টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। স্টোকসের করা ইনিংসের শেষ ওভারে টানা চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দেন কার্লোস ব্র্যাথওয়েট। নন-স্ট্রাইকে অপরাজিত থাকা স্যামুয়েলস খোঁচা দিতে ছাড়েননি তখন।

Reneta

এবারের সিরিজ শুরু আগে স্টোকসকে সতর্ক করে দিয়ে স্যামুয়েলস বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইংলিশ সহ-অধিনায়ক নীরব থাকবেন ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু ঠিকই থাকবে।

গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে ক্যারিবীয় তারকা বলেন, ‘আমি যখন ব্যাটিং করব তখন যতদূর সম্ভব তাকে বাউন্ডারিতে ফিল্ডিং করতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি শান্ত থাকবেন, আমি কিছু শুরু করব না। তবে যদি কিছু ঘটে ধরে নিতে হবে তিনিই আমার সম্পর্কে প্রথমে কিছু বলেছিলেন। আমি আসলে ইংল্যান্ডে যাচ্ছি একটি ভাল ছেলে হতে।’

ক্যারিবীয় তারকার আরও সংযোজন, ‘কয়েক বছর আগেই তিনি আমার পিছু নিতে চেয়েছিলেন। তিনি কিছু একটা শুরু করেন এবং আমি তাকে বলেছিলাম সেটি শেষ করার জন্য। যে, আরও ভাল প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমি এ বছর আইপিএলে তাকে দেখেছি এবং তিনি কিছুই বলেননি। আশা করি সে পথেই চলবেন। যদি না হয় তবে আমার জায়গা থেকে যা হওয়ার হবে।’

স্যামুয়েলস স্টোকসের হোমগ্রাউন্ড ডারহামে পৌঁছানোর আগে অবশ্য লর্ডসে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকসমারলন স্যামুয়েলস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT