বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে প্রথমবার আয়োজন করা হচ্ছে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ সেপ্টেম্বর কার্নিভাল শুরু হবে। তবে ৩০ সেপ্টেম্বর ঢাকা সফরে ইংল্যান্ড ক্রিকেট দল পর্যাপ্ত নিরাপত্তা পাবে বলে জানিয়েছে বিসিবি।
ব্যাট-বল হাতে আবারও মাঠ মাতাতে নামছেন বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূতরা। শুরু হচ্ছে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। নান্নু, আকরাম, সুমন, দুর্জয়, সুজন, রফিক, জাভেদ ওমর, পাইলটসহ অনেকে অংশ নিচ্ছেন ফ্রাঞ্চাইজিভিত্তিক এ ক্রিকেট কার্নিভালে।
ছয় বিভাগীয় দলের অংশগ্রহণে ১ সেপ্টেম্বর কক্সবাজারে শুরু হয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ হবে দিবারাত্রির ফাইনালে।
জাতীয় দলের সাবেক ক্লাব ক্রিকেটে আলোড়ন তোলা ক্রিকেটারাই অংশ নিচ্ছেন এ ক্রিকেট উৎসবে। মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএল এর আদলে হয়েছে সারা দিনের প্লেয়ার্স ড্রাফট।
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা
ক্রিকেট উৎসব উয্যাপনের প্রস্তুতির মাঝেও আছে আশংকার মেঘ। সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
১৭ আগস্ট থেকে চারদিন বাংলাদেশের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে আশার কথাই শুনিয়েছিলো ইসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দল।
স্বদেশে ফিরে বিসিবির দেয়া মাঠের বাইরের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছে প্রতিনিধি দলটি। অবশ্য পত্রিকার রিপোর্ট বিসিবিকে মোটেই চিন্তায় ফেলেনি বলে জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
রেড ডিকাসনের নেতৃত্বে পর্যবেক্ষক দলটি এ সপ্তাহেই ইসিবির কাছে প্রতিবেদন জমা দেবে।










