চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মন ছুঁতে পারেন শুভ-মম জুটি, সঙ্গে এবার চঞ্চল-ইরেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

শিহাব শাহীনের পরিচালনায় ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মাধ্যমে দর্শকদের মন ছুঁয়েছিলেন আরিফিন শুভ এবং জাকিয়া বারী মম। এরপর এ জুটিকে আর দেখা যায়নি। প্রায় ৫ বছরের মাথায় আবারও জুটি বাঁধতে যাচ্ছেন শুভ-মম।

বাড়তি চমক হিসেবে এবার তাদের সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও ইরেশ যাকের।

তবে এবার বড় পর্দার জন্য নয়, তারকা জুটিকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে! যা প্রযোজনা করছে ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ।

তারকাবহুল এই ওয়েব সিরিজটির নাম ‘কন্ট্রাক্ট’। যৌথভাবে পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় চ্যানেল আই অনলাইনকে জানান, মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজ এর ‘কন্ট্রাক্ট’ নামের পলিটিক্যাল থ্রিলারধর্মী বই অবলম্বনে ওয়েব সিরিজটির কাহিনী।

তিনি বলেন, আমরা শুটিংয়ের জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছি। নভেম্বরের মাঝামাঝি থেকেই শুটিংয়ে যাবো। এরইমধ্যে আরিফিন শুভ, মম, চঞ্চল চৌধুরী ও ইরেশ যাকেরের নাম আমরা অফিশিয়ালি জানিয়েছি, সামনে আনুষ্ঠানিকভাবে আরো যারা এই ওয়েব সিরিজে অভিনয় করছেন তাদের নাম জানিয়ে দেবো।

Reneta

নির্মাতা জানান, ছয় পর্বে হবে ‘কন্ট্রাক্ট’ এর প্রথম সিজন। এরপর দর্শক সাড়ার উপর ভিত্তি করে এর দ্বিতীয় সিজন করার পরিকল্পনা।

যৌথপরিচালকের নির্মাণ ‘মানি হানি’ ও ‘একাত্তর’ এর মতো এই ওয়েব সিরিজটিরও চিত্রগ্রহণে আছেন ইশতিয়াক হোসেন পাবলু।

‘কন্ট্রাক্ট’ ছাড়াও আরও নতুন তিনটি কনটেন্ট তৈরি হচ্ছে জি ফাইভ থেকে। যেখানে বাংলাদেশের শিল্পী, নির্মাতা ও কুশলীরা রয়েছেন। জি ফাইভ সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, আবরার আতহারের পরিচালনায় ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্ম ইতোমধ্যেই নির্মিত হয়েছে। যেখানে অভিনয় করেছেন আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। ডার্ক থ্রিলার ধর্মী এ ওয়েব ফিল্মটি ৯ নভেম্বর এটি জি ফাইভের অ্যাপে মুক্তি পেতে যাচ্ছে। এটি  মুক্তির মাধ্যমে বাংলাদেশি অরিজিনাল কনটেন্ট অধ্যায়ের যাত্রা শুরু করছে জি ফাইভ।

এছাড়া জি-ফাইভের দ্বিতীয় বাংলাদেশি ওয়েব ফিল্ম ‘যদি, কিন্তু, তবুও…’ এর শুটিং বুধবার থেকে শুরু হয়েছে। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন জনপ্রিয় চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন। রোমান্টিক কমেডি ধাঁচের এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।

আরেকটি ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’ নির্মাণ করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার ও ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে অভিনয় করছেন বিদ্যা সিনহা মীম। পরিচালক অনম বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই এটির শুটিং শুরু হবে। ৪০ মিনিটের এ কনটেন্টটি ডিসেম্বরে মুক্তি দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোআরিফিন শুভইরেশ যাকেরচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমজি-ফাইভমমলিড বিনোদনশরিফুল রাজশুভশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT