চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বেপরোয়া বাস-ট্রাকের চালকেরা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৬ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে মাহমুদ হাবিব হিমেল নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যা করেছে একটি ট্রাক। যে ক্যাম্পাসকে হিমেল তার জ্ঞান ও জীবন গঠনের নিরাপদ আবাস হিসেবে বেছে নিয়েছিল, সেই ক্যাম্পাসেই তার করুণ মৃত্যু হলো। বিষয়টি নিয়ে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকা। হিমেলের মৃত্যু দাগ কেটেছে সারাদেশের মানুষের মনেও।

হিমেলের মৃত্যুর দিনে সারাদেশের বিভিন্ন জেলায় কমবেশি ১৫/২০ জনের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। যা প্রতিদিনের করোনায় মৃত্যুকেও ছাড়িয়ে যাচ্ছে।

নিরাপদ সড়কের দাবি এদেশে একটি নিত্য বিষয় বলে বিবেচিত হচ্ছে। কোনো মৃত্যুর ঘটনা আলোচিত হলে কিছুটা আন্দোলন হয়, সংবাদ শিরোনাম থেকে শুরু করে টক শো’তে আলোচনা হয়, কিছুদিন পরে আবার যা তাই হতে থাকে। বলতে বাধা নেই, দেশের সড়ক-মহাসড়কগুলো বহু আগে থেকেই যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

অদক্ষ চালক থেকে শুরু করে নানা অনিয়মের বলি হয় সাধারণ মানুষ। প্রায় সব দুর্ঘটনার পরই নানা অনিয়মের কারণ উঠে আসে। এছাড়া সড়ক পরিবহন আইনও যথাযথভাবে মানা হয় না। ফলে দিনের পর দিন বাড়ছে দুর্ঘটনা আর দুর্ঘটনায় মৃত্যু।

দেশের সড়কে কড়াকড়ি ও নতুন নতুন আইন এলেও খুব একটা পরিবর্তন যে হচ্ছে না, তা প্রতি মাসে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা দেখের বোঝা যাচ্ছে। অদক্ষ চালক, সড়কের বেহাল অবস্থা, সড়কে বেপরোয়া যান চালানো, ওভারটেক করাসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা মত দিয়ে থাকেন বিভিন্ন সময়ে।

সড়ক নিরাপত্তায় কাজ করা বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অবস্থার পরিবর্তন হওয়া খুবই জরুরি। এছাড়া সড়ক-মহাসড়কে প্রতিদিন কাজ করা পরিবহন শ্রমিক-চালকদের যথাযথ প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন ও কাউন্সিলিংসহ আইনের বিষয়ে সচেতন করা দরকার। আমাদের আশাবাদ, এ সংশ্লিষ্ট সবাই সড়ক-মহাসড়কে নিরাপত্তায় কাজ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়ক আন্দোলনরাবি শিক্ষার্থীর মৃত্যুসড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বিরুদ্ধে বিএনপি’র লবিস্ট নিয়োগ রাষ্ট্রদ্রোহিতার সামিল: শেখ পরশ

পরবর্তী

করোনাভাইরাস: দৈনিক মৃত্যু বেড়ে ৩৬

পরবর্তী

করোনাভাইরাস: দৈনিক মৃত্যু বেড়ে ৩৬

'ব্যাচেলর পয়েন্ট' টিম নিয়ে এবার অমির 'দই'

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT