চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিয়ে করছেন ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের আলোচিত রাজনীতিবিদ ও তারকা ক্রিকেটার তার এক আধ্যাত্মিক পরামর্শককে গোপনে বিয়ে করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে বিয়ের এই অভিযোগ অস্বীকার করে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, বিয়ে নয় তিনি শুধু বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ১ জানুয়ারি লাহোরে ইমরান খান তার আধ্যাত্মিক পরামর্শক মিসেস বুশরা মানেকাকে বিয়ে করেন। বিয়ের পরের দিনই ইমরান খান সেখান থেকে ইসলামাবাদে সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে চান এবং জামিন পান।

প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সী মানেকা একজন সরকারি কর্মকর্তাকে বিয়ে করেছিলেন। প্রায় দুই বছর আগে ইমরান খান তার কাছে আধ্যাত্মিকতার পরামর্শ নিতেন। এর সূত্র ধরেই মানেকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ইমরানের। অবশেষে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

আরও বলা হয়েছে, পিটিআই’র একজন সদস্য মুফতি সাঈদ তাদের বিয়ে পড়িয়েছেন। মুফতি সাঈদ ২০১৫ সালে রেহাম খানের সঙ্গেও ইমরান খানের বিয়ে পড়িয়েছিলেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ইমরান খানের মুখপাত্র বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খান মানেকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। মানেকা এ বিষয়ে পরিবার ও সন্তানদের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই স্পর্শকাতর বিষয়টি গণমাধ্যম অতিরঞ্জিত ভাবে প্রকাশ করেছে, যা দুঃখজনক। জনগুরুত্বপূর্ণ কোন বিষয়ে এভাবে সংবাদ প্রকাশ করা গ্রহণযোগ্য নয়।

Reneta

এতে আরও বলা হয়েছে, যদি বিয়ের এই প্রস্তাব গ্রহণ করা হয়, তবে ইমরান খান যথাযথ নিয়ম মেনেই তিনি তা প্রকাশ করবেন। গণমাধ্যমের উচিত দুটি পরিবার বিশেষ করে মানেকার সন্তানদের তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে থাকতে দেয়া।

ইমরান খান প্রখমবার ১৯৯৫ সালে জেমিমা খানকে এবং দ্বিতীয়বার ২০১৫ সালে রেহাম খানকে বিয়ে করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT