চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ফাঁস হলো জ্যাকুলিন-সুকেশের ঘনিষ্ঠ ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে বিতর্ক থামার যেন নামই নেই! ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে প্রতিনিয়তই। যা নিয়ে ইডির মুখোমুখিও হতে হয়েছে অভিনেত্রীকে, বর্তমানে দেশ ছাড়ার অনুমতিও নেই তার। আর তারই মাঝে ফাঁস হলো সুন্দরীর সঙ্গে সুকেশের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। যেটি বর্তমানে ঘুরপাক খাচ্ছে ইনস্টাগ্রাম-টুইটার সহ সকল সোশ্যাল হ্যান্ডেলে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যাচ্ছে, বলিউড অভিনেত্রীর নাকে চুমু খাচ্ছে সুকেশ। পাশাপাশি জ্যাকুলিনের গলার কাছে ফুটে উঠেছে লাল দাগ। যাকে লাভ বাইট বলেই ব্যাখ্যা দিচ্ছেন অনেকে। খুব সম্ভবত এই ছবিটি লেন্সবন্দি করেছিলেন জ্যাকুলিন নিজেই।

এর আগেও জ্যাকুলিনের সঙ্গে সুকেশের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। যেখানে দেখা গিয়েছিল, আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশ-জ্যাকুলিন। সেলফি তুলছেন সুকেশ। তাকে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছেন ‘ভূত পুলিশ’-এর অভিনেত্রী।

এদিকে ছবি ভাইরাল হওয়ার পর মিডিয়ার উদ্দেশ্যে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন জ্যাকুলিন, যেখানে অভিনেত্রী মিডিয়ার কাছে ছবিটি মুছে ফেলার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি আরো লিখেছেন, ‘এই দেশ এবং দেশের লোকজনের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। তারমধ্যে মিডিয়ায় থাকা আমার বন্ধুরাও, তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। বর্তমানে আমি জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই আমি মিডিয়ায় থাকা আমার বন্ধুদের কাছে অনুরোধ করব এমন কোন ছবি ছড়াবেন না যা আমার ব্যক্তিগত মুহূর্ত, আমার গোপনীয়তায় আঘাত করে। আমি জানি আপনারা আপনাদের ভালোবাসার মানুষের সাথে এমন করতেন না, আমার সাথেও এমন করবেন না। আশা করি বিচার ও শুভবুদ্ধি এখনও আছে চারপাশে। ধন্যবাদ।’

জ্যাকুলিনের মন জয়ের চেষ্টায় কোনও ফাঁক রাখতে চাননি সুকেশ। বলি-নায়িকাকে কেন্দ্রে রেখে ৫০০ কোটির বাজেটে একটি সুপারহিরো ছবি তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এ ছাড়াও জ্যাকুলিনকে দিয়েছিলেন অসংখ্য বহুমূল্য উপহার।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যাকুলিন ফার্নান্দেজবলিউড অভিনেত্রীসুকেশ চন্দ্রশেখর
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT