চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হতে চীনকে বাধা দেখছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা মহামারিতে চীনের ভূমিকা নিয়ে একের পর প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চীনকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন তিনি। অভিযোগ করেছেন, তার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ঠেকাতে বেইজিং সবকিছু করতে পারে।

করোনার নিয়ে চীন তথ্য গোপন করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘করোনা নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন উপায় খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আমি অনেক কিছু করতে পারি। প্রাদুর্ভাব ছড়ানোর দায়ে তাদের ভারি মূল্য দিতে হবে।’

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু, করোনায় দিশেহারা দেশটি। যেখানে এখন পর্যন্ত সাড়ে ১০ লাখের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। মারা গেছেন সাড়ে ৬১ হাজারের বেশি মানুষ। ভেঙে পড়েছে অর্থনীতির চাকা। তারপরও নির্বাচনী এই ক্যাম্পেইনে সচল অর্থনীতির কথাই বেশি শোনা গেল ট্রাম্পের মুখে।

কিন্তু প্রকৃত অবস্থা হলো করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে তার পুনরায় জয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। করোনা মোকাবিলায় তার পর্যাপ্ত উদ্যোগ না নেয়ার অভিযোগও উঠেছে জোরালোভাবে। এতে করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

রিপাবলিক্যান এ প্রেসিডেন্ট বলেন,‘নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে জেতাতে চায় চীন। যদিও তার জয় নিয়ে আমার সন্দেহ আছে।’

ভোটাভুটিতে বিশ্বাস করেন না জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের জনগণ অনেক স্মার্ট। তারা অপদার্থ কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসাবে না। আর আমি জো বাইডেনের কাছে হারবো না।’

Reneta

এসময় চীনের সঙ্গে চলমান ‘বাণিজ্য যুদ্ধে’ যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন এ প্রেসিডেন্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: চীনবেইজিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT