চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও প্রশ্নবিদ্ধ সঞ্জিতের বোলিং অ্যাকশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
যুব বিশ্বকাপের সময় সঞ্জিত

যুব বিশ্বকাপের সময় সঞ্জিত

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জাল ছিঁড়ে বেরই হতে পারছেন না সঞ্জিত সাহা দ্বীপ। আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে এ অফস্পিনারের বোলিং অ্যাকশন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলার সময় তার বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয় আম্পায়ারদের।

এবার নিয়ে তিনবার প্রশ্ন উঠল সঞ্জিতের অ্যাকশন ঘিরে। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টাইগার যুব দলের স্পিনার সঞ্জিতের বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে ২০১৭ সালে প্রিমিয়ার লিগ খেলে একই কারণে অভিযুক্ত হয়েছিলেন তিনি।

বিপিএলে বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয়েছেন আরও দুই অফস্পিনার। ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম ও রংপুর রাইডার্সের নাহিদুল ইসলাম। তিন বোলারকেই বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিয়ে শুদ্ধতার ছাড়পত্র নিয়ে খেলতে হবে ঢাকা প্রিমিয়ার লিগে।

আগামী ১ মার্চ শুরু হবে ঢাকা লিগ। ১৮ ফেব্রুয়ারি প্লেয়ার্স ড্রাফট। সেই তালিকায় থাকবে তিন ক্রিকেটারের নাম এবং উল্লেখ থাকবে তাদের বোলিং অ্যাকশন সন্দেহজনক। লিগের আয়োজক সিসিডিএমের সমন্বয়ক আমিন খান জানালেন, যদি কেউ তাদের ব্যাটসম্যান হিসেবে খেলাতে চায় তাহলে ভিন্ন কথা।

প্রশ্নবিদ্ধ তিন ক্রিকেটারের মধ্যে অলরাউন্ডার কেবল নাহিদুল ইসলাম।

ট্যাগ: বোলিং অ্যাকশনলিড স্পোর্টসসঞ্জিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব সিনেমা হলে চলবে ‘ফাগুন হাওয়ায়’

পরবর্তী

ইয়াশ-তিশার প্রেমের পরিণতি দর্শকের হাতে!

পরবর্তী

ইয়াশ-তিশার প্রেমের পরিণতি দর্শকের হাতে!

কবিতা ক্যাফেতে গান গাইবেন পাপি মনা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT