চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও নিষেধাজ্ঞার মুখে ক্রিকেট সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফের নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দুর্নীতির অভিযোগে দেশটির স্পোর্টস কনফেডারেশন এন্ড অলিম্পিক কমিটি (এসএসিওসি) সিএসএর গভর্নিং বডি ও প্রধান নির্বাহীসহ শীর্ষ কর্মকর্তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। তাতে প্রোটিয়া ক্রিকেটের নিয়ন্ত্রণ এখন দেশটি অলিম্পিক কমিটির হাতে। যা আন্তর্জাতিক অঙ্গন থেকে নির্বাসিত হওয়ার ঝুঁকিতে ফেলেছে তাদের।

আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডের উপর কোনো সরকারী হস্তক্ষেপ থাকতে পারবে না। ফলে সাউথ আফ্রিকান সরকারের ক্রিকেট বোর্ডে নিয়ন্ত্রণ নেয়ার সিদ্ধান্ত প্রোটিয়া ক্রিকেটকে ফেলে দিয়েছে বিপাকে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য আইনি পদক্ষেপের সিদ্ধান্ত জানিয়েছে সিএসএ।

সিএসএর দুর্নীতি খতিয়ে দেখতে একটি যৌথ কমিটি বা টাস্ক টিম গঠন করেছে এসএসিওসি। যে টিমের কাজ হবে সিএসএর অভ্যন্তরে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা। কমিটিকে একমাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সিএসএর প্রধান নির্বাহী কুগান্দ্রি গোভেন্দর, সেক্রেটারি ওয়েলস গাওয়াজা এবং ভারপ্রাপ্ত কমার্শিয়াল কর্মকর্তা থামি মোথেমবুকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে সিএসএ পরিচালনা করার মতো কোনো কর্মকর্তাই থাকছেন না বোর্ডটির দায়িত্বে।

২০১৯ সালের ডিসেম্বর থেকে বেশ অস্থিরতা চলছিল সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে ঘিরে। বর্ণবিদ্বেষ, বেতন কাঠামো পরিবর্তন ও দুর্নীতির অভিযোগসহ বিস্তর সমালোচনা ছিল বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে। অপেশাদার আচরণের অভিযোগে প্রথমে বরখাস্ত করা হয় প্রধান নির্বাহী থাবাং মুরেকে। আগের দুই প্রধান নির্বাহী ক্রিস নানজানি ও জ্যাক ফাউলের পদত্যাগের পর থেকেই মূলত অস্থিরতার শুরু।

সাউথ আফ্রিকান ক্রিকেটের বিষয়ে আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সংবিধান অনুযায়ী, যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক এ কারণে গত বছর নিষিদ্ধ করা হয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে।

Reneta

যদি আইসিসি থেকে নিষিদ্ধ হয়ই ক্রিকেট সাউথ আফ্রিকা, তা হবে ক্রিকেট ইতিহাসে তাদের দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হওয়ার ঘটনা। আগে বর্ণবিদ্বেষের কারণে ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনিষেধাজ্ঞালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT