চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও জঙ্গিদের টার্গেট লাহোর স্টেডিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও কঠিন পরিস্থিতির সামনে পড়তে যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট। দেশটিতে খেলা ফেরার রাস্তা আরেকবার বন্ধ করে রক্তাক্ত স্মৃতি ফেরানোর মিশন নিয়েছিল সন্ত্রাসীরা। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শেষপর্যন্ত সফল হয়নি জঙ্গিরা।

নয় বছর পর পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তান সফর করে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল, একটি টি-টুয়েন্টি খেলে। সামনে সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে দেশটির বোর্ড আয়োজিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ হয়ে গেল। সেখানেই হামলার ছক কষা হয়েছিল।

পাকিস্তানের জিও নিউজ জানাচ্ছে, সদ্য সমাপ্ত পিএসএলের সময় হামলার চক্রান্ত করেছিল জঙ্গিরা। সেটিও আবার সেই লাহোরেই। যেখানে শ্রীলঙ্কা দলের উপর হামলা হয়েছিল। তারপর থমকে গিয়েছিল দেশটির মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা।

Banglabid

শুক্রবার পাকিস্তানের ‘কাউন্টার টেররিজম ইউনিট ডিপার্টমেন্ট (সিটিডি) জানায়, লাহোরে পিএসএল ম্যাচের সময় বড় রকমের হামলার চক্রান্ত নস্যাৎ করে দেয়া হয়।

সিটিডি জানিয়েছে, হামলা চক্রান্তের সঙ্গে যুক্ত ছয়জন আত্মঘাতী হামলাকারীকে আটক করা হয়েছে। তারা সবাই তেহরিক-ই-তালিবান (টিটিপি) গ্রুপের সদস্য।

আটকদের নামও জানিয়েছে সিটিডি। ইসলামুল হক, জাহাঙ্গীর শাহ, ইমরান, ওয়াকারুল আমেন, আলিমুর রেহমান এবং লোকমান। তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত আত্মঘাতী হামলাকারী জঙ্গি।

Reneta

মার্চের ২০ ও ২১ তারিখ পিএসএলের এলিমিনেটর ম্যাচ হয় লাহোরে। আর টুর্নামেন্টের ফাইনাল হয় ২৫ মার্চ, করাচিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT