চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কলকাতার ছবিতে জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
জয়া আহসান

জয়া আহসান

‘বিসর্জন’ ছবি থেকে দারুণ সাড়া পাচ্ছেন জয়া আহসান। এরপর? ভারতীয় সংবাদ মাধ্যমকে জয়া জানালেন, আরও দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আমি জয় চ্যাটার্জি’ আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ ছবিতে কাজ করবেন জয়া।

এখন ঢাকায় জয়া আহসানের ‘দেবী’ ছবির কাজ হচ্ছে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এই ছবির জন্য অনুদান দিয়েছে সরকার। ছবিতে অভিনয়ের পাশাপাশি​ প্রযোজনাও করছেন তিনি। এরপর আবার কলকাতার কাজ। কীভাবে সামলাবেন জয়া? বললেন, ‘সবটাই নির্ভর করে কাজের ওপর। মে মাস পর্যন্ত বাংলাদেশে কিছু কাজ আছে। সেগুলো মিটিয়ে আবার কলকাতায় চলে আসব।’

চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে বললেন, ‘প্রযোজনা আমার কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। দেখা যাক, কতটা কী করে উঠতে পারি।’

Banglabid

জানালেন, অরিন্দম শীলের ‘আবর্ত’ ভারতের বাংলা ছবির জগতে তাকে ঢোকার রাস্তা তৈরি করে দিয়েছে। তার সামনে যেন দরাজাটা খুলে গেল। জয়ার ভাষায়, ‘ছবিটা আমার প্রথম সন্তানের মতো।’

কলকাতায় জয়ার এবারের অভিজ্ঞতা একেবারে অন্যরকম। পুরোটাই আনন্দের। তার অভিনীত ‘বিসর্জন’ ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। জয়ার অভিনয় নিয়ে সবাই প্রশংসা করছেন। জয়া এমন কিছু ছবির প্রস্তাব পাচ্ছেন, যে ছবিগুলোতে তার কাজ করার অনেক সুযোগ রয়েছে। আর তিনি তো এমন ছবিতেই কাজ করতে চান। উদাহরণ হিসেবে দেখালেন, ভারতের ‘আবর্ত’ ও ‘বিসর্জন’ আর বাংলাদেশের ছবি ‘গেরিলা’।

এটা এখন পরিস্কার, ধীরে ধীরে বাংলাদেশের জয়া আহসান ভারতের বাংলা ছবির অপরিহার্য অভিনেত্রী হয়ে ওঠছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT