চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ওয়ার্নার

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৪৬ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ওয়ার্নারকে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: টেস্ট ক্রিকেটে ৬৯ বলে সেঞ্চুরি আছে তার। মারকুটে ব্যাটসম্যানের তালিকা করলে থাকবেন প্রথম পাঁচজনের মধ্যে। সেই ডেভিড ওয়ার্নার চট্টগ্রাম টেস্টে  হয়ে উঠলেন ধৈর্যের প্রতিমূর্তি। সেঞ্চুরি করলেন ২০৯ বল খেলে, ৩১৩ মিনিট উইকেটে কাটিয়ে। বল ও মিনিটে এটিই ওয়ার্নারের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। শেষ পর্যন্ত এই অজি ওপেনার ২৩৩ বলে ১২৩ করে থেমেছেন দলকে লিড ছোঁয়া দূরত্বে রেখে।

পুরো সিরিজে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ওয়ার্নার। মিরপুরে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের কাছাকাছি। ওয়ার্নার ফেরার পরই ভেঙে পড়েছিল অজিদের ইনিংস। ২০ রানের জয় দেখেছিল বাংলাদেশ। এ ম্যাচের ফল কী হবে তা সময়ই বলে দেবে। তবে ওয়ার্নার বাংলাদেশে যা করে গেলেন তা ভবিষ্যতে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

বাংলাদেশ ক্রিকেটার ওয়ার্নারকে শুভেচ্ছা জানাচ্ছেন, মাঠে দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ার পর অধিনায়ক স্মিথের সঙ্গে ৯৩ রানের জুটি। তৃতীয় উইকেটে হ্যান্ডসকম্বের সঙ্গে ১৫২ রানের জুটি । তাতেই প্রথম ইনিংসে বাংলাদেশের সঙ্গে ব্যবধান গড়ে নিয়েছে অজিরা। বাংলাদেশের করা ৩০৫ রান অজিরা টপকে গেছে মাত্র ৪ উইকেট হারিয়ে। বড় অবদান সহ-অধিনায়ক ওয়ার্নারের।

আকাশে ব্যাট ছুড়ে উদযাপন করেছেন সেঞ্চুরি। করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন মিরপুর টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির আশা জাগানো তামিম ইকবাল। সিরিজ বাঁচানোর ম্যাচে নিজের ২১তম টেস্ট সেঞ্চুরি হয়ত অনেক দিন মনে রাখবেন ওয়ার্নার, মনে রাখবেন বাংলাদেশও।

ছবি: সাকিব উল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT