চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ওয়ানডে ক্রিকেটে আগে যেখানে সেঞ্চুরি-হাফসেঞ্চুরি করাটাই ছিল বিরাট এক ব্যাপার। কিন্তু মারকাটারি টি-টুয়েন্টির জমানায় এসে প্রায় হরহামেশাই হচ্ছে ডাবল সেঞ্চুরি। সেই পথ ধরে আবারও ডাবল সেঞ্চুরি দেখল ওয়ানডে ক্রিকেট। তবে আন্তর্জাতিক নয়, ঘটনা পাকিস্তানের ন্যাশনাল ওয়ানডে কাপে।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটার আবিদ আলী ডাবল সেঞ্চুরি করার পর অপরাজিত থাকেন ২০৯ রানে। তার ১৫৬ বলের ইনিংস সাজানো ২৪টি চার ও পাঁচ ছক্কায়। ইসলামাবাদের হয়ে পেশোয়ারের বিপক্ষে এই ইনিংস খেলেন আলী। লিস্ট ‘এ’ ক্রিকেটে কোন পাকিস্তানির এটাই সর্বোচ্চ স্কোর।

ডাবল সেঞ্চুরি করে আলী ছাড়িয়ে যান স্পট ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ স্বদেশি খালিদ লতিফ, মোহাম্মদ আলী ও উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমলকে।

আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মোহাম্মদ আলী। ২০০৫’এ তিনি করেছিলেন ২০৭ রান। ২০০৯’ এ অপরাজিত ২০৪ রান করেন খালিদ লতিফ। আর চলতি বছরের জানুয়ারিতেই ডাবল সেঞ্চুরি করেন আকমল।

মূর্তিকারিগর

আলীর টর্নেডো ইনিংসে ভর করে ইসলামাবাদ করে ৩৭৪ রান। জবাবে ১৪১ রানে অলআউট হয়ে ২৩৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে পেশোয়ার।

Reneta

আন্তর্জাতিক ওয়ানডেতে অবশ্য একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন ভারতের রোহিত শর্মা। শচীন টেন্ডুলকারের পর ২০১৩ সালে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন রোহিত। পরের বছর প্রথম ব্যাটসমান হিসাবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন। আর গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে করেন তৃতীয়টি।

রোহিত-শচীন ছাড়াও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা অন্য ব্যাটসম্যানরা হলেন- মার্টিন গাপটিল (২৩৭*, নিউজিল্যান্ড), বীরেন্দ্র শেবাগ (২১৯, ভারত) ও ক্রিস গেইল (২১৫, ওয়েস্ট ইন্ডিজ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাবল সেঞ্চুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় আহত মোদির স্ত্রী

পরবর্তী

ভারতীয় নৌবাহিনী প্রয়োজনে মালদ্বীপের দিকে অগ্রসর হতে পারে

পরবর্তী

ভারতীয় নৌবাহিনী প্রয়োজনে মালদ্বীপের দিকে অগ্রসর হতে পারে

আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি আবদুল হামিদ

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT