বাসচাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর পর শুরু হওয়া নিরাপদ সড়কের আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে আবরারের পরিবারকে ‘জরুরি ক্ষতিপূরণ’ বাবদ ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অন্যদিকে সুপ্রভাত বাসের ঘাতক চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত।
নিরাপদ সড়ক আন্দোলনের কর্মসূচি আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।







