চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মো.আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত শুক্রবার রাষ্ট্রপতি পদের জন্য বর্তমান রাষ্ট্রপতির পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ। সোমবার ছিলো রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। দুপুর ১২টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মো. আবদুল হামিদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নূরুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন , ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সনের দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচি নেই।

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পালামেন্টরি বোর্ডের সভায় রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ এর নাম প্রস্তাব করেন ওবায়দুল কাদের। সমর্থন করেন তোফায়েল আহমেদ। বিকল্প কোন প্রস্তাব না আসায় আবদুল হামিদের নাম চূড়ান্ত বলে বিবেচিত হয়।

প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রকাশ্য ভোট দেবেন সংসদ সদস্যরা। ভোট গণনাও হবে প্রকাশ্যে। এরপরই নির্বাচিত হবেন দেশের একুশতম রাষ্ট্রপতি। তবে, একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

Reneta

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। পরে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।

২০১৩ সালের ২৪ শে এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. আবদুল হামিদ। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রপতি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT