চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদিকে দেখে কষ্ট ভুলেছেন ফরহাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
যখন বিপিএলে

যখন বিপিএলে

চট্টগ্রাম থেকে: মোস্তাফিজুর রহমানের কাটারের মুখে পড়বেন অথচ বিভ্রান্ত হবেন না এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া কঠিন। স্লগ ওভারের অন্যতম সেরা অস্ত্র ফিজ রাজশাহী কিংসের হয়ে বিপিএলে করছেন দুর্দান্ত। শেষে এসে গড়ে দিচ্ছেন পার্থক্য। ডট বলের ভোজবাজিতে হয়ে উঠছেন নায়ক; তাতে ক্রিজে থাকা ব্যাটসম্যানটি পরিণত হচ্ছেন খলনায়কে।

মিরপুরে রংপুর রাইডার্সের ফরহাদ রেজা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের শহিদ আফ্রিদির নাভিশ্বাস ওঠে মোস্তাফিজের ছোঁড়া বলে ব্যাট ছোঁয়াতে। তাদের অসহায়ত্বের পর ম্যাচ হেরে যায় দল। ভিন্ন ভিন্ন ম্যাচে দলের খুব প্রয়োজনের সময় ফরহাদ ও আফ্রিদি বল মিসের মহড়া দেন ২২ গজে।

শুরুটা ফরহাদকে দিয়ে। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। মোস্তাফিজের ৫ বল ব্যাটেই লাগাতে পারেননি এ ডানহাতি ব্যাটসম্যান। রাজশাহীর কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স জয়ের খুব কাছে গিয়ে হারে ৫ রানে।

নিজেকে কাঁধে দোষের বোঝা চেপে ঘুরে বেড়ানো ফরহাদের কষ্ট অবশ্য লাঘব করে দিয়েছেন আফ্রিদি; সপ্তাহখানেক পর যখন ম্যাচের শেষদিকে পাকিস্তানি হার্ডহিটার ব্যাটসম্যানও এক ওভারে মোস্তাফিজের ৪ বল ব্যাটে নিতে পারেননি। তা দেখে কিছুটা স্বস্তি মিলেছে ফরহাদের।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোস্তাফিজের রাজশাহীর সঙ্গে আবারও মুখোমুখি হয় ফরহাদের রংপুর। সহজেই হারালেও আগের মুখোমুখি দেখায় যে বাজে অভিজ্ঞতা হয়েছিল সেটি নিয়েও জানতে চাওয়া হয় রাজশাহীর এ ক্রিকেটারের কাছে।

‘ওই দিন অনেক কষ্ট গেছে, আমি বল ব্যাটে লাগাতে পারিনি। পরে চার–পাঁচ দিন পর ভালো লেগেছে আফ্রিদিও চার বল ব্যাটে খেলতে পারেনি। তখন মনে হয়েছে আমি ঠিক আছি।’

Reneta

‘রাজশাহীর বিপক্ষে খেলা আমার জন্য কষ্টের, ওটা আমার হোমটাউন। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, চেষ্টা করি প্রতিটি ম্যাচ ভালো খেলতে। এখনো তৃপ্তি আসেনি। এখনো আরও কিছু ম্যাচ আছে। আরও যেন উন্নতি করতে পারি, সেদিকে তাকিয়ে আছি।’

অলরাউন্ডার ফরহাদ রেজা ব্যাট হাতে একটা ম্যাচে দলকে ডোবানোর পর প্রমাণ করতে সময় নেননি। পুষিয়ে দিয়েছেন সিলেট পর্বে। স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন দারুণ এক জয়।

ফরহাদের মূল কাজ অবশ্য বোলিং। সেটি কেমন করছেন? ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে বিপিএলের চলতি আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। মঙ্গলবার কিংসের বিপক্ষে ৩২ বছর বয়সী এ পেসারের শিকার ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফরহাদ রেজাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT