শ্রীলঙ্কার পর আফ্রিকার দেশগুলোতে চাল রপ্তানির জন্য আফ্রিকা বাজার খুঁজছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। সরকার নিরাপদ খাদ্য আইন করেছে যেটা কার্যকর হতে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এরইমধ্যে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করা হয়েছে। নেপালে দুর্যোগের সময় ১০ হাজার টন চাল সাহায্য করেছে বাংলাদেশ।







