চট্টগ্রাম থেকে: ৪৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দল দেখল একশর মুখ। আর কোনো উইকেট হারাতে হয়নি। আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ মিলে প্রতিরোধে আশা দেখাচ্ছে স্বাগতিকরা। দু’জনকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ।
চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিলেও জয়ের পাল্লা ভারী সফরকারীদেরই। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে লড়াই করছেন আফিফ। অলরাউন্ডার হয়ে ওটা মিরাজ তাকে দিচ্ছেন ভালো সঙ্গ।
২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। হাতে রয়েছেন চারটি উইকেট। আফিফ-মিরাজের পর বাকি তিনজন হলেন তাসকিন-শরিফুল-মোস্তাফিজ। জিততে হলে যা করার এই জুটিতেই করতে হবে।







