চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান সেনা পোশাক পরে হামলা, ২ মার্কিন সেনা নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগান সৈন্যের পোশাক পরিহিত এক ব্যক্তির গুলিতে ২ মার্কিন সৈন্য নিহত ও আরও ছয় জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তির মেশিনগান চালালে এই ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স।

আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার নানগারহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বাহিনীর ‘গুরুত্বপূর্ণ নেতৃত্বের যৌথ প্রশিক্ষণ’ শেষে এ গুলির ঘটনা ঘটে।

মার্কিন মুখপাত্র কর্নেল সনি লেগেট বিবৃতিতে জানান, আফগান সৈন্যের পোশাক পরিহিত এক ব্যক্তি মার্কিন সেনাদের ওপর গুলি চালালে এই ঘটনা ঘটে। আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। হামলার কারণ ও উদ্দেশ্য এখনো অজানা।

তবে তালেবানরা এই হামলার দায় স্বীকার করেনি এবং উর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনা তদন্ত করছেন বলে জানায়।

নানগারহারের প্রাদেশিক কাউন্সিল সদস্য সোহরাব কাদেরি বলেছেন, ওসময় গুলি চালানো হামলাকারীও নিহত হয়।

Reneta

আফগান নিরাপত্তা বাহিনীর ভেতরে থাকা ছদ্মবেশী হামলাকারীদের আক্রমণ আফগানিস্তানে নিয়মিত ঘটনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলা হ্রাস পেয়েছিল।

দেশটির প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, ঘটনাটি আফগান ও বিদেশি সেনাদের মধ্যে সংঘর্ষের কারণে ঘটেছে, না কি জঙ্গি হামলা তা স্পষ্ট নয়।

প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নানগারহার দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখান থেকেই তারা রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বোমা হামলার পরিকল্পনা করে।

আফগান বাহিনীকে পরামর্শ, সহযোগিতা ও প্রশিক্ষণ এবং সন্ত্রাসবিরোধী অভিযানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো মিশনের অংশ হিসেবে আফগানিস্তানে এখন ১৪ হাজারের মতো মার্কিন সেনা আছে বলে জানিয়েছে রয়টার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানমার্কিন সৈন্য
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT