চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান নারীদের মুখ ঢাকা বোরকা পরার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০৭, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জনসমক্ষে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। নির্দেশ না মানলে পরিবারের পুরুষ অভিভাবকের তিন দিনের জেল-জরিমানার মুখোমুখি হতে হবে।

শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছে- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান।

ওই ডিক্রিতে বলা হয়েছে- কোনো নারী বাড়ির বাইরে মুখ ঢেকে বের না হলে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে সরকারি কর্মকর্তারা সাক্ষাৎ করবেন এবং তাকে গ্রেফতার করা হতে পারে কিংবা তিনি সরকারি চাকরিজীবী হলে তাকে বরখাস্ত করা হবে।

তালেবান জানিয়েছে, মুখ ঢেকে রাখার জন্য বোরকা হচ্ছে আদর্শ। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম দফা শাসনামলে আফগান নারীদের এ ধরনের বোরকা পরতে বাধ্য করা হতো। আফগানিস্তানে বেশিরভাগ নারীই মাথায় স্কার্প পরেন, কিন্তু কাবুলের মতো শহরাঞ্চলে অনেকেই তাদের ঢেকে রাখেন না।

Reneta

গত কয়েক মাস ধরে তালেবান নেতারা বিশেষ করে ধর্ম প্রচার এবং অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয় থেকে অনেক নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে। আর এসব কারণে তাদের বিরুদ্ধে সমালোচনা ও আন্তর্জাতিক চাপও বেড়েছে।

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় গোষ্ঠীটি জানিয়েছিল, তারা প্রথমবারের মতো এবার কট্টরপন্থা অবলম্বন করবে না। অবশ্য গত মার্চে বালিকাদের উচ্চ বিদ্যালয় বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তাদের ভাষ্য- ছাত্রীদের পোশাকবিধি নির্ধারণ না করা পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগান নারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উচ্চ ঝুঁকিতে দেশের সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা

পরবর্তী

রিয়ালে খেলার স্বপ্ন পিএসজির পারেদেসের

পরবর্তী

রিয়ালে খেলার স্বপ্ন পিএসজির পারেদেসের

কেউ কেউ সরকার উৎখাতের কথা বলছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT