চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ঝলকে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শারজায় প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জারি থাকল আফগানিস্তান ক্রিকেটের ঝলক। তাতে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। রশিদ খান ও মুজিবুর রহমানের বোলিং দাপটে ১৭ রানে জয় পায় আফগানরা।

মঙ্গলবার রাতেও ৪০’র বেশি রান করেছেন মোহাম্মদ নবী। সেইসঙ্গে দ্বিতীয় দিনও ম্যাচসেরা হয়েছেন। নবীর ২৬ বলে ৪০’র সঙ্গে আসগার স্ট্যানিকজাই ১৪ বলে ২৭, করিম সাদিক ২৮ ও নাজিবুল্লাহ জাদরানের ২৪ রানে ভর করে ৯ উইকেটে ১৫৮ রান করে আফগানিস্তান।

পরে বল হাতে রশিদ খান ও মুজিবের নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়ায় ৫ উইকেটে ১৪১ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।

একটা সময় মনে হয়েছিল বড় স্কোরই গড়তে যাচ্ছে আফগানিস্তান। শেষ দুই ওভারে তাদের ব্যাটিং অর্ডারে ধস নামায় সেটা হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে স্ট্যানিকজাই ও সাদিকের ৫৬ রানের পর চতুর্থ উইকেট জুটিতে ৫১ রান তোলেন নবী ও জাদরান। কিন্তু শেষ দিকে ১০ বলে ৫ উইকেট আউট হওয়ায় বড় স্কোর গড়া হয়নি তাদের। শেষ দুই ওভারে আফগানরা রান নিতে পারে মাত্র তিন।

মূর্তিকারিগর

জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস ডেথ ওভারে দারুণ বল করেন। দুজনেই ভাগাভাগি করে নেন পাঁচটি উইকেট।

Reneta

ব্যাট হাতে শুরুতেই সলোমন মায়ারকে (২) হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে হ্যামিল্টন মাসাকাদজা ২৯ বলে ৩০ ও ব্রেন্ডন টেলরের ১৫ রানে কিছুটা প্রাণ ফিরে পায়। কিন্তু মাসাকাদজা ফেরার পর টেলরকে দ্রুত সাজঘরমুখী করেন নবী।

শেষ ১০ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০০ রান। সেই রান তুলতে ভালই ব্যাট চালিয়েছিলেন সিকান্দার রাজা। রায়ান ব্রুলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান তুলে জয়ের আশাও জাগিয়েছিলেন। কিন্তু শেষ দিকে রশিদ খান ও মুজিবের টাইট বোলিংয়ের কারণে ১৪১’র বেশি তুলতে পারেনি জিম্বাবুয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানআফগানিস্তানজিম্বাবুয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৌসিফের গায়ে হলুদে তারার হাট

পরবর্তী

৮ ফেব্রুয়ারিতে দেশে কী হবে?

পরবর্তী

৮ ফেব্রুয়ারিতে দেশে কী হবে?

বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT