চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান দলে করোনার হানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা আফগানিস্তান ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য করোনা পজিটিভ হয়েছেন। সিলেটে চলছে দলটির ক্যাম্প। যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা আইসোলেশনে রয়েছেন।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের সঙ্গে যুক্ত বিশ্বস্ত একটি সূত্র এখবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

আর মাত্র এক সপ্তাহ পরই চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আফগান দলে করোনার হানা। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি। ক্যাম্প শেষে বন্দরনগরীতে যাওয়ার পর বিসিবির মেডিকেল টিম সিরিজের সঙ্গে যু্ক্ত হবে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি। বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। টি-টুয়েন্টি সিরিজ হবে ঢাকায়। আগামী ৩ ও ৫ মার্চ শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

গতকাল সোমবার দুই সংস্করণের জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে সফরকারীরা।

আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফরিদ আহমেদ মালিক।

Reneta

টি-টুয়েন্টি দল: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকরোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT