চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান ও ইরাক থেকে ২৫০০ সেনা ফিরিয়ে নিচ্ছে আমেরিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তান ও ইরাক থেকে আরও সেনা প্রত্যাহার করতে যাচ্ছে আমেরিকা। সেদেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আফগানিস্তানে মোতায়েন করা পাঁচ হাজার মার্কিন সেনার মধ্যে আগামী জানুয়ারিতে আড়াই হাজার সেনা ফিরিয়ে আনা হবে। ইরাকে বর্তমানে তিন হাজার সেনা রয়েছে। সেখানে সেনা সংখ্যা আড়াই হাজারে কমিয়ে আনা হতে পারে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, আসন্ন বড়দিনের আগেই সব মার্কিন সেনাকে ফিরিয়ে আনতে চান তিনি।

Banglabid

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে নির্বাচিত জো বাইডেন ক্ষমতায় আসার আগে আগামী ১৫ জানুয়ারির মধ্যেই ট্রাম্প প্রশাসনকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গত ৩ নভেম্বর নির্বাচনে প্রাথমিক গণনায় জো বাইডেন বিজয়ী হলেও ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা গ্রহণ করেননি।

ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তার রিপাবলিকান দলের সদস্যদের মধ্যে সমালোচনা সৃষ্টি করেছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল জানিয়েছেন, এমন সিদ্ধান্ত জঙ্গিদের সুযোগ করে দেবে।

Reneta

এর আগেও বিভিন্ন দেশে সেনা মোতায়েনের বিরোধিতা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপকে খুবই ব্যয়বহুল ও অকার্যকর বলেও মন্তব্য করেছিলেন তিনি।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরাক ও আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ইতোমধ্যেই সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে একটি নির্বাহী আদেশ তৈরি করা হচ্ছে, তবে সেটি এখনও কমান্ডারদের কাছে পাঠানো হয়নি।

তালেবানদের সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে চলতি বছরের শুরুতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করে যুক্তরাষ্ট্র। গত সেপ্টেম্বরে ইরাক থেকে এক-তৃতীয়াংশের বেশি সেনা প্রত্যাহারের কথা জানিয়েছিল পেন্টাগন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT