আফগানিস্তানে সেনা সমর্থিত পুলিশের বিশেষ অভিযানে কমপক্ষে ৬৪ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতের বেশি।
রোববার দেশটির তখর, জাবুল ও হেলমান্ডসহ নয়টি প্রদেশে ওই জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে আরও অন্তত ৫২ জন আহত হয়েছে। হতাহতের সবাই তালেবানের সদস্য বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। তবে ওই ঘটনায় তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







