আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেসলিং ক্লাবে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জন।
নিহতদের মধ্যে টোলো নিউজ চ্যানেলের দুই সাংবাদিকও আছেন। হামলায় আরও চার সাংবাদিক আহত হন। সেখানে প্রথমে এক আত্মঘাতী হামলায় ৪ জন নিহত হয়।
হতাহতদের উদ্ধারকাজ চলার সময় ঘটনাস্থলে গাড়ি চালিয়ে এসে আরেক আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়।
এক টুইট বার্তায় টোলো নিউজের প্রধান বলেছেন, গণমাধ্যমটি তাদের অন্যতম সেরা দু’জন সাংবাদিককে হারিয়েছে।
তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।







