আফগানিস্তানে অভ্যন্তরীণ একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির গজনি প্রদেশের একজন কর্মকর্তা।
স্থানীয় গণমাধ্যমে তিনি বলেছেন, আরিয়ানা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজ প্রযুক্তিগত ক্রুটিতে বিধ্বস্ত হয়েছে।
তবে দেশটির সরকারি দপ্তর আরিয়ানা এয়ারলাইন্সের কোনো উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর নাকচ করেছে।
তাদের দাবি আরিয়ান এয়ারলাইন্সের যে উড়োজাহাজটির কথা বলা হচ্ছে, সেটি কাবুল থেকে উড্ডয়নের পর যথাসময়ে তার গন্তব্যে পৌঁছে গেছে। এই এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত তথ্য সঠিক নয়।







