আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় তিনজন ন্যাটো সেনা নিহত হয়েছেন। নিহতরা চেক রিপাবলিকের নাগরিক। আফগান বাহিনী ও ন্যাটো কর্মকর্তাদের সাথে রুটিন প্রহরার সময় এই হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
পারওয়ান প্রদেশের রাজধানী চরিকরের স্থানীয় সময় সকাল ৬টায় এই হামলার ঘটনায় একজন মার্কিন সেনা ও দুইজন আফগান সেনাও আহত হয়েছেন।
তালেবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে।









