আন্তর্জাতিক

আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে সন্ত্রাসী হামলা

আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে সন্ত্রাসী হামলা

আফগানিস্তানের কাবুলে সবচেয়ে বড় ‘দি সর্দার দাউদ খান মিলিটারি হাসপাতালে’ হামলা করেছে সন্ত্রাসীরা। ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসির পাশেই অবস্থিত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হামলার এ বিষয়টি বিবিসি’কে নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের হটাতে বন্দুক যুদ্ধের প্রস্তুতি নেয়া হচ্ছে।

হাসপাতালের একজন কর্মী সাংবাদিকদের জানিয়েছেন যে, ডাক্তারদের পোষাক পরিহিত একজন বন্দুকধারীকে তিনি হাসপাতালের ভিতরে দেখতে পেয়েছেন। তার হাতে একটি স্বয়ংক্রিয় রাইফেল ছিলো, যা দিয়ে তিনি গুলি ছুড়ছিলেন। এতে সেখানে দুইজন মারা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, অন্য কয়েকটি হাসপাতালে ভিন্ন কয়েকটি হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।

হাসপাতালের একজন কর্মচারি তার ফেসবুক অ্যাকউন্টে লিখেছেন, ‘আক্রমণকারীরা এখন হাসপতালের ভেতরে। আমাদের জন্য দোয়া করুন। এর আগে ওই হাসপাতালে একটি বড় বিস্ফোরণ হয়।’

মাত্র এক সপ্তাহ আগে পৃথক দুইটি হামলায় কাবুলে ১৬ জনের বেশি লোক প্রাণ হারায়।

বিষয়:আফগানিস্তানসন্ত্রাসী হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…