চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী কুন্দুজ তালেবানদের দখলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২১
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের প্রধান প্রাদেশিক রাজধানী কুন্দুজ দখল করেছে নিয়েছে তালেবানরা। গোষ্ঠীটি এমনটা দাবি করেছে।

এএফপি’র এক সংবাদদাতা এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে দেশটির উত্তরের প্রাদেশিক রাজধানী শার-ই-পুলের কেন্দ্রেস্থলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছে।

এএফপি’র সংবাদদাতা জানান, তালেবানরা কুন্দুজ দখল করেছে এবং শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।

শার-ই-পুলের একজন আইন প্রণেতা এএফপিকে বলেছেন, তালেবানরা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এবং রাস্তায় রাস্তায় লড়াই চলছে।

এর আগে এএফপি জানায়, আফগানিস্তানের প্রধান প্রাদেশিক রাজধানী কুন্দুজের কেন্দ্রস্থলে রোববার আফগান বাহিনী ও তালেবানদের মধ্যে তুমুল লড়াই চলছে।

কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে। কুন্দুজ প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমরউদ্দিন ওয়ালি এএফপিকে বলেন,নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য বিমান বন্দরের দিকে পিছু হটেছে।

Reneta

তালেবানরা শুক্রবার থেকে দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে, বিদেশী বাহিনী তাদের প্রত্যাহারের চূড়ান্ত পর্যায় শুরু করায় মে মাসে তালেবানদের আক্রমণ শুরু করার পর থেকে উত্তরাঞ্চলীয় কুন্দুজ দখল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।

স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ ফোনে জানান, “তালেবানরা শহরের প্রধান স্কয়ারে পৌঁছেছে। যুদ্ধবিমান থেকে তাদের ওপর বোমা ফেলা হচ্ছে।” তিনি বলেন, “সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা চলছে।”

আফগান সরকারী বাহিনী মূলত দেশটির প্রায় গোটা গ্রামাঞ্চল তালেবানদের হাতে ছেড়ে দিয়েছে, কিন্তু এখন আফগান বাহিনী দেশের একগুচ্ছ শহর রক্ষায় লড়াই করছে।

শুক্রবার তালেবানরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে এবং একদিন পরে জওজান প্রদেশের শেবেরগান দখল করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT