চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের জালে বাংলাদেশের ২৫ গোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

হ্যাটট্রিক করেছেন ৬ জন। জোড়া গোল পেয়েছেন ২ জন করে। হকিতে আফগানিস্তানকে নিয়ে এভাবেই ছেলেখেলা করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। র‍্যাঙ্কিংয়ে সেরা ১০০তেও না থাকা দলটিকে ২৫-০ গোলে হারিয়ে লাল-সবুজের দল।

টানা তিন জয়ে পুল ‘এ’ থেকে গ্রুপসেরা হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে এশিয়ান গেমসের মূল পর্বও প্রায় নিশ্চিত করে ফেলল মাহবুব হারুনের দল। বাছাইপর্বের সেরা ৫ দল খেলবে মূল পর্বে। ১৫ মার্চ পুল ‘বি’র দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার মুখোমুখি হবেন জিমি-চয়নরা।

ওমানের সুলতান কাবুস কমপ্লেক্সে মঙ্গলবার ম্যাচের প্রথম মিনিট থেকেই ঝড়ের শুরু, আরশাদ হোসেনের ফিল্ড গোলে। প্রথম ১৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে থাকার পর পরের ৪৫ মিনিটে আফগানদের জালে ২২ বার বল জড়ান বাংলাদেশি খেলোয়াড়রা।

চারটি করে গোল করেন দ্বীন ইসলাম ইমন ও রোমান সরকার। মামুনুর রহমান চয়ন, অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেন করেছেন তিনটি করে।ফরহাদ শিতুল ও জুবায়ের হাসান পেয়েছেন জোড়া গোল। আরেকটি গোল নাঈম উদ্দীনের।

গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৪ বার বল জড়িয়েছে বাংলাদেশ দল। সমান ম্যাচে আফগানিস্তান খেয়েছে ৬৬ গোল। গড়ে প্রতি ম্যাচে ২২টি করে গোল! হংকংয়ের কাছে ১৯ ও থাইল্যান্ডের কাছে ২২ গোল খেয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমস হকি বাছাইপর্বলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT